Pakistan Gay Population। পাকিস্তানের ৮০% মানুষই Gay! বাকি ২০% বাইসেক্সুয়াল

Spread the love

পাকিস্তানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল রূপান্তরকামী অধিকারকর্মী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিনা বালোচের একটি মন্তব্য। সম্প্রতি একটি পডকাস্টে তিনি দাবি করেছেন যে, পাকিস্তানের জনসংখ্যার একটি বিশাল অংশ সমকামী। কিন্তু তাঁরা সেটা সকলের সামনে স্বীকার করতে পারেন না। Queer Global পডকাস্টে তিনি দাবি করেন, প্রায় ৮০ শতাংশ পাকিস্তানি সমকামী বা ‘গে’। আর বাকি ২০ শতাংশ মানুষ উভকামী বাই-সেক্সুয়াল। তাঁর মতে, সেখানে ‘হেটেরোসেক্সুয়াল’ বা বিষমকামী মানুষের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। হিনা আরও যোগ করেন যে সামাজিক চাপ এবং লোকলজ্জার ভয়ে অধিকাংশ মানুষ নিজেদের আসল যৌন পরিচয় লুকিয়ে রাখেন এবং তথাকথিত ‘স্বাভাবিক’ বিবাহিত জীবন অতিবাহিত করেন।

হিনা বালোচ আদতে কে?

হিনা পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সেদেশের এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলছেন। হিনা দাবি করেছেন, তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের সম্প্রদায়ের মানুষের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই কথা বলছেন। তাঁর কথায়, ‘লোকজন এটা অস্বীকার করবেন। সেটার মধ্যে ধর্ম টেনে আনবেন। সংস্কৃতির অজুহাত দেবেন। একটি এটা একটা খোলা রহস্য।’

ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন হিনা

সেই রেশ ধরে হিনা তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন যে তাঁর ব্যক্তিগত সংগ্রাম যৌনতা নিয়ে কম, বরং তাঁর লিঙ্গ প্রকাশ নিয়ে বেশি ছিল। তিনি বলেছিলেন, ‘আমি সবসময় এই চিন্তায় থাকতাম যে কীভাবে আমি লিপস্টিক পরব, যাতে পরিবার থেকে গালি শুনতে না হয়। আমি কীভাবে মহিলাদের মতো পোশাক এবং গয়না পরব যাতে আমাকে মার খেতে না হয়?’

‘প্রাইড ফ্ল্যাগ’-র জন্য রোষের মুখে পড়েছিলেন

তিনি পদ্ধতিগত এবং সামাজিক চ্যালেঞ্জগুলিরও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই সম্প্রদায়ের অনেককে বাধ্য হয়ে ভিক্ষা, বিয়েতে নাচ বা যৌনকর্মের মতো সীমিত এবং শোষণমূলক কাজে ঠেলে দেওয়া হয়। এই সামাজিক বন্ধন এবং শোষণকে প্রত্যাখ্যান করে, হিনা লিঙ্গ এবং সংখ্যালঘু অধিকারের জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করেছিলেন। তিনি নিজেকে ট্রান্সজেন্ডার এবং সংখ্যালঘু অধিকারের একজন স্পষ্টবাদী প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

হিংসা ও দেশত্যাগ বালোচ বলেছেন যে একটি প্রতিবাদ বিক্ষোভের সময় ‘প্রাইড ফ্ল্যাগ’ উত্তোলনের পর তাঁকে ব্যাপক হিংসাত্মক প্রতিশোধের সম্মুখীন হতে হয়েছিল। এছাড়াও তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলি দ্বারা কথিত অপহরণ এবং নির্যাতনেরও শিকার হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *