শ্রুতিকে নাকি বিয়ে করতেই চাননি স্বর্ণেন্দু! স্ত্রীকে দিয়েছিলেন ‘সাইকো’ তকমা

Spread the love

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে যখন সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস, তখন খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় তাকে হতে হয়েছিল কটাক্ষের শিকার। স্বামীর সঙ্গে প্রায় ১৪ বছরের ব্যবধান থাকার জন্য অনেকের মুখেই শ্রুতিকে শুনতে হয়েছিল, এই দিয়ে বেশিদিন টিকবে না।

কিন্তু সেই সমস্ত কথাকে মিথ্যে করে দিয়ে প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চলল স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন শ্রুতি। পাশাপাশি করছেন কাজ। কিন্তু শ্রুতির সঙ্গে নতুন সংসার শুরু করার আগে কিছুটা ইতস্তত করেছিলেন স্বয়ং স্বর্ণেন্দু সমাদ্দার।

সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘আমি তো বলিনি আমাকে ভালবাসতে হবে। আমি শুধু বলেছিলাম যে, আমি ভালোবাসি তাই বিয়ে করতে চাই। ওর তখন মনে হয়েছিল, কি ফ্যাসাদেই না পড়লাম।’

শ্রুতির কথায়, স্বর্ণেন্দু বারবার ভাবতে বলেছিলেন বিয়ের মত একটা সিদ্ধান্ত নেওয়ার আগে। আসলে পরিচালক ভেবেছিলেন শ্রুতির বয়স কম, তাই ইনফেকুয়েশন তৈরি হয়েছে। এমনকি তিনি শ্রুতিকে ‘সাইকো’ বলেছিলেন এই পাগলামি করার জন্য।

তবে বিয়ের পর সমস্ত ধারণা পাল্টে যায় স্বর্ণেন্দুর। শ্রুতির সঙ্গে সংসার করার পর স্বর্ণেন্দু নতুন করে ভালবাসতে শিখেছেন। বউকে পেয়ে কপাল খারাপ নয়, তিনি বর্তে গিয়েছেন, এমনটাই অভিমত স্বর্ণেন্দুর, জানান পর্দার ‘নিশা’।

ব্যক্তিগত জীবনের মতো পেশাগত জীবনে অনেক টানাপোড়েন দেখেছেন শ্রুতি। সিরিজ বা সিনেমায় অভিনয় করলেও দীর্ঘদিন ধরে তিনি অপেক্ষা করছিলেন এমন একটি চরিত্রে অভিনয় করার জন্য, যা অন্য সমস্ত চরিত্র থেকে একদম আলাদা হবে।

তবে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকের অফার আসার পরেও তিনি কিছুটা চিন্তা করছিলেন কারণ এর আগে এইভাবে একটানা নেতিবাচক চরিত্রে অভিনয় করেননি তিনি। যদিও এই মুহূর্তে নিশার যা ফ্যান ফলোয়িং, তাতে এই সিদ্ধান্ত নিয়ে যে তিনি একেবারে ভুল কাজ কিছু করেননি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *