Petrol-Diesel excise duty slashed। পেট্রোল ও ডিজেলের শুল্ক ১০ টাকা কমিয়ে দিল কেন্দ্র

Spread the love

পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত আবগারি শুল্ক কাটছাঁট করল ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে প্রতি লিটার পেট্রোলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক ধার্য করা হবে তিন টাকা। আর ডিজেলের সেই অঙ্কটা শূন্য করে দেওয়া হয়েছে আমেরিকা-ইরান যুদ্ধের আবহে। এতদিন প্রতি লিটার পেট্রোলের ক্ষেত্রে অতিরিক্ত আবগারি শুল্ক নেওয়া হত ১৩ টাকা। ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা নেওয়া হত। কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তের ফলে প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের অতিরিক্ত আবগারি শুল্ক কমে গেল ১০ টাকা।

আর সেই সিদ্ধান্ত এমন একটা সময় নেওয়া হয়েছে, যখন ইরান-আমেরিকার যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম

১) এক লিটার পেট্রোলের দাম: ১০৫.৪১ টাকা।

২) এক লিটার ডিজেলের দাম: ৯২.০২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *