PM Modi Speech Today। ‘ভ্রূণহত্যা হল’! ভোটের আগে মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূল

Spread the love

লোকসভায় ধাক্কা খাওয়ার পরে বিরোধীদের মহিলা-বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের নিম্নকক্ষে মহিলা সংরক্ষণ বিল এবং লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করতে না পারার পরদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সব মা-বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের জন্য দেশের কল্যাণ সবথেকে বড়। কিন্তু কিছু লোকের জন্য দলের কল্যাণ সবকিছু হয়ে যায়, দেশের কল্যাণের থেকে দলের কল্যাণ বেশি বড় হয়, তখন দেশকে এবং নারীশক্তিকে সেটার ফল ভুগতে হয়। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির স্বার্থপর রাজনীতির ফল ভুগতে হল নারীশক্তিকে।’

ভোটের আগে তৃণমূল ও ডিএমককে নিশানা মোদীর

সেইসঙ্গে সপ্তাহখানেকের মধ্যেই যে দুটি রাজ্যে (পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু) বিধানসভা নির্বাচন আছে, সেখানকার শাসক দলগুলিকে বিশেষভাবে নিশানা করেন মোদী। তিনি দাবি করেন, মহিলা সংরক্ষণ বিল এবং লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলে সায় দিলে বাংলা থেকে তৃণমূল এবং তামিলনাড়ু থেকে ডিএমকে আরও বেশি মানুষকে সংসদে পাঠানো পারত। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করল বলে দাবি করলেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী কী কী বললেন?

১) মোদী: এই বিল পাশ না করার পরে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যেভাবে টেবিল চাপড়াচ্ছিলেন, তা দেখে হতবাক হয়ে গিয়েছি। মহিলারা সব ভুলে যান। কিন্তু নিজের অপমান কখনও ভুলে যান না। তাই সংসদে কংগ্রেস ও সহযোগীরা যে ব্যবহার করেছে, সেটা দেশের প্রত্যেক মহিলার মনে গেঁথে থাকবে।

২) মোদী: মহিলা সংরক্ষণ বিল পাশ করতে না দিয়ে বিরোধীরা যে পাপ করেছে, তার সাজা পাবে। জনতার সাজাও পাবে।

৩) মোদী: কংগ্রেস ও তার সহযোগী দলগুলি নারীশক্তির ভ্রূণ হত্যা করে দিয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সপার মতো দল এই ভ্রূণহত্যার অপরাধী।

‘মহিলা সংরক্ষণ বিল নয়, আসল উদ্দেশ্য ছিল ডিমিলিটেশন’, দাবি মোদীর

আর মোদী যে এরকম অভিযোগ করতে পারেন, তার আজ বিকেলেই দিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কোনও আপত্তি নেই। বরং মহিলা সংরক্ষণ বিলের আড়ালে ডিলিমিটেশনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা।

তিনি বলেন, ‘আমি শুনেছি প্রধানমন্ত্রী মোদী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওঁর ভাষণ মিথ্যায় ভরা। ডিলিমিটেশনের মাধ্যমে ওরা (কেন্দ্রের বিজেপি সরকার) দেশ ভাগ করতে চেয়েছিল। ওরাই আসল টুকরে টুকরে গ্যাং। মহিলা সংরক্ষণ বিল ছিল ওদের একটি লোক দেখানো মুখোশ। ডিলিমিটেশনের পর ওরা এনআরসি চালু করত এবং মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাত। এসআইআরের (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) নামে ওরা ইতিমধ্যেই আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে।’

একইসুরে উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারী বলেন, ‘ওটা মহিলা সংরক্ষণ বিল ছিল না, ওটা বিজেপি সংরক্ষণ বিল।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, নিজেদের স্বার্থেই লোকসভার আসন পুনর্বিন্যাসের আড়ালে মহিলা সংরক্ষণ বিল এনেছিল মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *