Rain Forecast till 7th May। ভোটগণনার দিন বৃষ্টির সঙ্গে ৬০ কিমিতে ঝড় উঠবে ১৫ জেলায়

Spread the love

ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। এমনকী সোমবার (যেদিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা) দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার আগেও কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলায় ঝড়ের বেগ ছুঁতে ফেলতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমির গণ্ডি।

শনিবার সব জেলায় ঝড়-বৃষ্টি, কোথায় বেশি?

ঝড়ের জন্য শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

একাধিক জেলায় ঘণ্টায় ৬০ কিমিতে ঝড়

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় উঠবে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।তাছাড়া কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ভোটগণনার দিন ঝড়-বৃষ্টির তাণ্ডব

সোমবার (ভোটগণনার দিন) দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য সব জেলায় সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবারও চলবে সেই ধারা

মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *