RSS Magazine caution to BJP। ‘যদি ২% লোকও মনে করেন যে BJP হল TMC-র রেপ্লিকা, তবে ৯০% ভোটারই সরে যাবেন’

Spread the love

RSS Magazine caution to BJP: ‘ভালো’ তৃণমূল এবং ‘খারাপ’ তৃণমূলের জটের মধ্যে বিজেপিকে সতর্ক করল আরআরএসের সাপ্তাহিক ম্যাগাজিন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তরফে বাংলায় যে সাপ্তাহিক ম্যাগাজিন (স্বস্তিকা) প্রকাশ করা হয়, তার ১৭ অগস্টের সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্রেফ দু’শতাংশ ভোটারও যদি মনে করেন যে ১৫ বছর ধরে রাজ্যে শাসন করা গুন্ডাদের (তৃণমূল কংগ্রেস) রেপ্লিকা হয়ে উঠেছে বিজেপি, তাহলে বিজেপির থেকে সরে যাবে ৯০ শতাংশ ভোটারই।’

 

‘বিজেপিকে টেক্কা দেওয়ার মতো দল নেই বাংলায়, কিন্তু….’

সেই রেশ ধরে বিজেপিকে সতর্ক করে আরএসএসের ম্যাগাজিনে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে পদ্মশিবিরকে টেক্কা দেওয়ার মতো শক্তি নেই কোনও রাজনৈতিক দলেরই। বিজেপির ধারেকাছে কোনও দল আসেনি। বিজেপিকে ন্যূনতম টক্কর দেওয়ার মতো কোনও বিরোধী দল নেই পশ্চিমবঙ্গে। কিন্তু তা বলে বিজেপির উপরে যে কোনও চাপ নেই, সেটা মোটেও নয়। কারণ মানুষের চাপ সামলাতে হচ্ছে বিজেপিকে। সেই চাপটা অন্য যে কোনও রাজনৈতিক দলের থেকে অনেক বেশি বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

তৃণমূলের ‘ভালো’ নেতা খুঁজে পাওয়া নিয়ে সতর্কতা RSS-র

এমনিতে এবার পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হয়েছে, তা দেখে রাজনৈতিক মহল একটা বিষয় নিশ্চিত যে তৃণমূলকে বর্জন করেছেন মানুষ। তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ হয়ে ভোট দিয়েছেন তাঁরা। কিন্তু নির্বাচনের পরে তৃণমূলে যত বেশি ‘ভালো’ নেতা খুঁজে পাচ্ছে বিজেপি, তত যেন হতাশা বাড়ছে একাংশের মধ্যে। সেই পরিস্থিতিতে আরএসএসের সাপ্তাহিক ম্যাগাজিনে বিজেপিকে সতর্কতবার্তা দেওয়া হয়েছে।

‘বিজেপিতে যে ৫% গুন্ডা ঢুকে গিয়েছে, তাদের ছেঁটে ফেলতে হবে’

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপির ভিতরে পাঁচ শতাংশ যে গুন্ডা ঢুকে গিয়েছে, তাদের ছেঁটে ফেলতে হবে। নাহলে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বিজেপি যেভাবে তোলাবাজি ও দলবিরোধী কাজের জন্য ২৫০ জনের মতো লোককে চিহ্নিত করেছে, তারও প্রশংসা করা হয়েছে ওই প্রতিবেদনে। সেই রেশ ধরে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতাদের ক্ষেত্রে জাতীয় রাজনীতির বিষয়টি মাথায় রাখার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *