Sealdah Station। শিয়ালদা স্টেশনের বাইরে অগ্নিকাণ্ড! ধোঁয়ায় ঢাকল আকাশ

Spread the love

আরও এক অগ্নিকাণ্ড শহরে। এবার শিয়ালদা স্টেশনের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্টেশন চত্বরের বাইরে মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। পৌঁছয় দমকল।সোমবার সাতসকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। প্রাথমিক সূত্রে খবর, স্টেশন চত্বরের বাইরে থাকা ফুড কোর্টে আগুন লেগেছে। আগুন নেভাতে দমকলের ৩ টি ইঞ্জিন পৌঁছেছে।

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই পুজোর আগে কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল শিয়ালদা। সোমবার, অফিসযাত্রীদের ভিড়ে এমনিতেই ব্যস্ত থাকে শিয়ালদা স্টেশন চত্বর। তারই মাঝে সোমের সকালে এই অগ্নিকাণ্ড ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। ফুড কোর্টের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে দমকল। আগুন নেভাতে গিয়ে গুরুতর সমস্যার মুখে পড়েছে দমকল।আধিকারিকদের অভিযোগ, ফুড কোর্টের অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজ করেনি। পাশাপাশি, শিয়ালদহ স্টেশন থেকেও মেলেনি জল। শেষ পর্যন্ত দমকলের ইঞ্জিনে আনা জলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ফুড কোর্টের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে দমকল।

জানা গিয়েছে, শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার গেটের পাশে থাকা এই ফুড কোর্টে এ দিন সকালে সাড়ে ন’টা নাগাদ আচমকা ধোঁয়া বের হতে শুরু করে। তখনই হুলুস্থুলু পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ঘটনাস্থলে থাকা মানুষ। খবর যায় দমকলে। এর আগে, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। যার জেরে একাধিক মৃত্যুর দুঃসংবাদ আসে। এরপর শহরের হোটেলগুলির অগ্নিনির্বাপন নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। এরপরও ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *