Tejas Mk1A Fighter Jet Engine। তেজস MK1A যুদ্ধবিমানের ৩ ‘পাওয়ার হাউস’ এল ভারতে

Spread the love

Tejas Mk1A Fighter Jet Engine: তেজস এমকে১এ যুদ্ধবিমানের জন্য আরও তিনটি ইঞ্জিন হাতে পেল হ্যাল (হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড)। মার্কিন সংস্থা জিই এরোস্পেসের তরফে জানানো হয়েছে, ভারতের নিজস্ব যুদ্ধবিমান তেজস এমকে১এ ফাইটার জেটের জন্য অগস্টে আরও তিনটি এফ৪০৪-আইএন২০ (F404-IN20) ইঞ্জিন পাঠানো হয়েছে। তার ফলে মোট তেজস এমকে১এ যুদ্ধবিমানের জন্য মোট ১০টি ইঞ্জিন হাতে পেয়েছে হ্যাল। গত জুলাইয়ে সপ্তম ইঞ্জিন পেয়েছিল। ষষ্ঠ ইঞ্জিনে কিছুটা সমস্যা ছিল। যা পরবর্তীতে ঠিক করে দেওয়া হয়েছিল। আর সেটি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল হ্যাল।

ইঞ্জিন ডেলিভারিতে লাগাতার দেরি, সমস্যা Tejas Mk1A বিমান তৈরিতে

তবে বাস্তবে যত সংখ্যক ইঞ্জিন আসার কথা ছিল, তার তুলনায় এখনকার সংখ্যাটা একেবারেই নগণ্য। মার্কিন সংস্থা ইঞ্জিন দেওয়ার বিষয়টি এতটাই ঝুলিয়েছে যে তেজস এমকে১এ যুদ্ধবিমানকে লাগাতার বিলম্বের মুখে পড়তে হয়েছে। মিগ-২১ যুদ্ধবিমান অবসর নেওয়ার পরে সেটির জায়গায় তেজস এমকে১এ ফাইটার জেট অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল ভারতীয় বায়ুসেনায়। কিন্তু সেটা হয়নি। ফলে যতসংখ্যক যুদ্ধবিমান থাকার কথা ভারতীয় বায়ুসেনার কাছে, ততগুলি নেই।

 

২০২৬ সালে আরও ইঞ্জিন আসার কথা আছে

এমনিতে গত এপ্রিলে সংবাদসংস্থা এএনআইয়ে হ্যালের প্রাক্তন চেয়ারম্যান ডিকে সুনীল বলেছিলেন, ‘আমাদের পাঁচটি ইঞ্জিন আছে। ষষ্ঠ ইঞ্জিন প্রস্তুত হয়ে গিয়েছে। এটি শীঘ্রই নিয়ে আসার হবে। গতবার যখন আমি জিই’তে গিয়েছিলাম, তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে ওরা এই বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুন থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের ২০টি ইঞ্জিন দেবে। জিইয়ের তরফ থেকে সেই ইঙ্গিতই দেখা হয়েছিল। এটা বেশ হতাশাজনক সংখ্যা। ওরা আমায় বলেছে যে ওদের আরও ভালো করা উচিত ছিল।’

দেরির জন্য মার্কিন সংস্থাকে শাস্তির মুখে পড়তে হবে

আর এফ৪০৪ ইঞ্জিন দেরিতে ডেলিভারির ফল মার্কিন সংস্থাকেই ভুগতে হবে বলে নাকি সেইসময় হ্যালের আধিকারিকরা জানিয়েছিলেন। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, হ্যালের শীর্ষ আধিকারিকরা বলেছেন যে ‘চুক্তিতে এমন একটি বিধান রয়েছে যে লাইট কমব্যাট এয়ারক্রাফটের জন্য এফ-৪০৪ ইঞ্জিন সরবরাহের ক্ষেত্রে বিলম্ব হলে জিই অ্যাভিয়েশনের উপরে ক্ষতিপূরণ আরোপ করা হবে। তাই চুক্তির শর্তানুসারেই এই খরচ বা জরিমানা আরোপ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *