Tolly Actress Pregnant। বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জলসার এই খলনায়িকা

Spread the love

টলিউডের জনপ্রিয় পরিচালক রাজা চন্দ (Raja Chanda) এবং অভিনেত্রী পিয়ান সরকার (Pean Sarkar)-এর পরিবারে আসতে চলেছে এক নতুন সদস্য। ৩ জুলাই ছিল পরিচালকের জন্মদিন, আর এই বিশেষ দিনটিকেই জীবনের সবচেয়ে বড় সুখবরটি ভাগ করে নেওয়ার জন্য বেছে নিলেন তারকা দম্পতি। প্রথমবার বাবা-মা হতে চলেছেন তাঁরা। আপাতত জীবনের এই নতুন ও সুন্দর অধ্যায়ের অপেক্ষায় দিন গুনছেন রাজা-পিয়ান।

এতদিন অত্যন্ত ব্যক্তিগত পরিসরে এই খুশির খবরটি আগলে রেখেছিলেন তাঁরা। ঘনিষ্ঠ মহল ছাড়া টলিপাড়ার প্রায় কেউই বিষয়টি টের পাননি। তবে রাজার জন্মদিনের শুভ লগ্নে আর আনন্দ লুকিয়ে রাখতে চাইলেন না হবু মা।

৬ মাসের অন্তঃসত্ত্বা পিয়ান, জন্মদিনে এল খুশির খবর

সূত্রের খবর, অভিনেত্রী পিয়ান সরকার এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের পরামর্শ মেনে পিয়ানের এখন কড়া বিশ্রামে থাকার সময়। হবু সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে খুব সাবধানে এবং নিয়ম মেনে দিন কাটছে শুভ বিবাহের খলনায়িকা ইমনের। আপাতত নতুন কোনও কাজের দায়িত্বও হাতে নেননি অভিনেত্রী। অন্যদিকে, কাজের সূত্রে রাজাকে কলকাতা এবং মুম্বাই— দুই শহরেই যাতায়াত করতে হচ্ছে। তবে শত ব্যস্ততার মাঝেও পিয়ানের বিশেষ যত্ন নিতে কোনও খামতি রাখছেন না হবু বাবা।

বরের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানান পিয়ান। সেখানেই স্পষ্ট করে দেন, মা হতে চলেছেন তিনি। ছবিতে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। রাজার উদ্দেশ্যে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন মাম্মা…ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ… এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি…।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *