Ujan Ganguly। এই গায়িকাই কি কৌশিক-চূর্ণীর হবু বউমা?

Spread the love

কৌশিক-চূর্ণীর ‘লক্ষ্মী ছেলে’ উজান। পড়াশোনায় তুখোড় এই তারকা পুত্র ভালোবাসার টানেই টলিপাড়ায় পা দিয়েছেন। কারণ অভিনয় আর পরিচালনা তাঁর রক্তে। বাবা-মা’র সুযোগ্য উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জাত চিনিয়েছেন তিনি। এবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন উজান। ওঁর পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি ‘কাতুকুতু বুড়ো’ (Katukutu Buro)। তবে ছবি মুক্তির আগেই টলিপাড়ার অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন প্রেমের গুঞ্জন।

ছবির নবাগত অভিনেত্রী তথা গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য (Rapurna Bhattacharyya)-র সঙ্গে উজানের প্রেমের চর্চা এখন বিনোদন জগতে হট কেক। শোনা যাচ্ছে, তাঁদের এই সম্পর্কের কথা দুই পরিবারও নাকি ভালোভাবেই অবগত। অবশেষে এই জল্পনা ও প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুললেন খোদ উজান।

‘কাতুকুতু বুড়ো’র নতুন গান ও উজান-রাপূর্ণার কেমিস্ট্রি

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কাতুকুতু বুড়ো’ ছবির একটি নতুন গান। এই গানটির বিশেষত্ব হলো, গানটি লিখেছেন স্বয়ং পরিচালক উজান এবং তিনি নিজেই তা গেয়েছেন। অন্যদিকে, এই গানে নারী কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া গিয়েছে রাপূর্ণা ভট্টাচার্যকে, যিনি এই ছবিতে অভিনয়ও করছেন। গানটি তৈরি করতে গিয়েই দুজনের অফ-স্ক্রিন কেমিস্ট্রি ও কাছাকাছি আসার গুঞ্জন দানা বেঁধেছে।

প্রেমের এই জল্পনা নিয়ে টিভি নাইন বাংলার (TV9 Bangla) তরফে সরাসরি প্রশ্ন করা হলে উজান অত্যন্ত পরিপক্কভাবে জবাব দেন। তিনি বলেন, ‘এই ছবিটা তৈরি করার সময়ে একটা টিম হিসাবে আমরা যাঁরা কাজ করেছি, সবার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর এই নির্দিষ্ট গানটা তৈরির ক্ষেত্রে আমি আর রাপূর্ণা একটা টিম হিসাবে কাজ করেছি। সেই কারণেই আমাদের মধ্যে একটা বিশেষ বন্ডিং বা সমীকরণ তৈরি হয়েছে।’

উজান সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও, রাপূর্ণার সঙ্গে ওঁর এই বিশেষ আত্মিক টান ও বন্ডিংয়ের কথা কিন্তু কোনওভাবেই অস্বীকার করেননি।

ছেলের ছবিতে চূর্ণী, অন্যদিকে এই মাসে বড়পর্দায় কৌশিক-চূর্ণী যুগলবন্দি

উজানের এই আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাঁর মা চূর্ণী গঙ্গোপাধ্যায়। তবে শুধু ছেলের ছবিই নয়, আগামি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় তৈরি বহুল প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ (Aajo Ardhangini)। এর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছিল, তাই এই সিক্যুয়েল বা নতুন পর্বটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে কৌশিকের পরিচালনায় চূর্ণীর পাশাপাশি দেখা যাবে জয়া আহসান, কৌশিক সেন, এবং অম্বরীশ ভট্টাচার্যের মতো তুখোড় অভিনেতা-অভিনেত্রীদের।

উজানের কেরিয়ার

রসগোল্লা ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ সেরেছেন অভিনেতা উদান। এরপর লক্ষ্মী ছেলে ছবিতে অভিনয় করেন বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায়। এরপর লম্বা বিরতি। গত বছর নেটফ্লিক্স প্ল্যাটফর্মে সাড়া ফেলেছিল উজান পরিচালিত অ্যানিমেশন ছবি কুরুক্ষেত্র: দ্য গ্রেট অফ মহাভারত (Kurukshetra: The Great War of Mahabharata)। এবার ফিচার ফিল্ম পরিচালনায় কৌশিক পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *