Trump evacuated after shots fired। মঞ্চে ট্রাম্প, চলল গুলি! ঘিরে ফেললেন সিক্রেট সার্ভিস এজেন্টরা

Spread the love

ওই প্রতিবেদন অনুযায়ী, এক মার্কিন আধিকারিক নিশ্চিত করেছেন যে গুলি চলেছে। একজন শুটারও আছেন। তবে আর কোনও তথ্য দেওয়া হয়নি। সেইসঙ্গে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট যেখানে ছিলেন, সেই রুমের বাইরে ‘সুরক্ষা’ সংক্রান্ত ঘটনা ঘটেছে। তবে ট্রাম্প, মার্কিন ভাইস-প্রেসিডেন্টরা সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।

ওয়াশিংটনে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে গুলি চলেছে বলে সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হল। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে (স্থানীয় সময় অনুযায়ী) ওয়াশিংটনের হিল্টন হোটেলে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান চলছিল। সেইসময় জোরালো শব্দ শোনা যায়। প্রবল আতঙ্কে টেবিলের তলায় লুকিয়ে পড়েন অতিথিরা। সেই পরিস্থিতিতে তৎক্ষণাৎ মঞ্চ ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিসেসের এজেন্টরা। যেখানে বসেছিলেন ট্রাম্প। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট পুরোপুরি সুরক্ষিত আছেন। এমনকী কিছুক্ষণ বন্ধ থাকার পরে ফের নৈশভোজের অনুষ্ঠান শুরু হচ্ছে বলে সংবাদসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে।

জোরালো শব্দ শোনা যায় ট্রাম্পের ভাষণের আগে

তবে পুরো ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, বিদেশ সচিব মার্কো রুবিওয়ের মতো মার্কিন নেতারা যোগ দেন। ছিলেন অসংখ্য সাংবাদিক, সেলিব্রিটি ও মার্কিন নেতারা। তাঁরা যখন ট্রাম্পের ভাষণের জন্য অপেক্ষা করছিলেন, সেইসময় জোরে আওয়াজ শোনা যায়। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে।

সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত চলে আসেন

এপির প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে কী হয়েছে, ঠিক বোঝা না গেলেও দ্রুত ব্যাঙ্কোয়েট হলে ঝাঁকে-ঝাঁকে চলে আসেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। আতঙ্কে টেবিলের তলায় লুকিয়ে পড়েন অনেকে। একজনকে চিৎকার করতে শোনা যায়, ‘সরে যান, স্যার।’ অনেকেই আবার টেবিলের তলায় লুকিয়ে পড়ার জন্য চিৎকার করতে থাকেন। অতিথিদের মধ্যে অনেকে দাবি করেন যে কমপক্ষে পাঁচ থেকে আটটি গুলি চালানোর শব্দ পেয়েছেন।

রুমের বাইরে ঘটনা ঘটেছে, দাবি রিপোর্টে

ওই প্রতিবেদন অনুযায়ী, এক মার্কিন আধিকারিক নিশ্চিত করেছেন যে গুলি চলেছে। একজন শুটারও আছেন। তবে আর কোনও তথ্য দেওয়া হয়নি। সেইসঙ্গে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট যেখানে ছিলেন, সেই রুমের বাইরে ‘সুরক্ষা’ সংক্রান্ত ঘটনা ঘটেছে। তবে ট্রাম্প, মার্কিন ভাইস-প্রেসিডেন্টরা সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *