প্রচুর ক্যাচ ধরেছেন। কিন্তু উইকেট পাননি একটিও। টেস্ট ক্রিকেটে এমন কোন পাঁচজন খেলোয়াড় আছেন, যাঁরা উইকেটকিপার না হয়েও কখনও কোনও টেস্ট উইকেট পাননি। কিন্তু সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন? এই তালিকায় বিরাট কোহলির নামও রয়েছে। বাকি চারজন খেলোয়াড় কারা? জেনে নিন।
তালিকার শীর্ষে আছেন ফ্লেমিং: নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংয়ের নাম এই তালিকায় সকলের উপরে। যিনি নন-উইকেটকিপার হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন, কিন্তু কখনও কোনও উইকেট পাননি। ১১১টি টেস্ট ম্যাচে তিনি ১৭১টি ক্যাচ ধরেছিলেন।
দ্বিতীয় স্থানে আছেন ব্রায়ান লারা: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার নাম এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। যিনি তাঁর কেরিয়ারে ১৬৪টি ক্যাচ ধরেছেন এবং টেস্ট ক্রিকেটে কখনও কোনও উইকেট পাননি।
দ্বিতীয় স্থানে আছেন ব্রায়ান লারা: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার নাম এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। যিনি তাঁর কেরিয়ারে ১৬৪টি ক্যাচ ধরেছেন এবং টেস্ট ক্রিকেটে কখনও কোনও উইকেট পাননি। তৃতীয় স্থানে আছেন ম্যাথু হেডেন: অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। যিনি তার টেঁস্ট কেরিয়ারে মোট ১২৮টি ক্যাচ ধরেছেন এবং কখনও কোনও টেস্ট উইকেট পাননি।

চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিও এই তালিকায় রয়েছেন। যিনি টেস্ট ক্রিকেটে ১২১টি ক্যাচ ধরেছেন। কিন্তু কখনও কোনও উইকেট পাননি। তিনি এই তালিকার প্রথমে পাঁচে থাকা একমাত্র এশিয়ান খেলোয়াড়।পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডু স্ট্রস। বিরাট কোহলির মতোই ১২১টি ক্যাচ ধরেছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা। কিন্তু টেস্ট ক্রিকেটে তিনিও কখনও কোনও উইকেট পাননি। যিনি দীর্ঘ কেরিয়ারে ১০০টি টেস্ট খেলেছিলেন।