Wipro Kolkata Mega Walk-in Interview। কলকাতার মেগা নিয়োগ Wipro-র! পরের সপ্তাহেই ওয়াক-ইন ইন্টারভিউ

Spread the love

Wipro Kolkata Mega Walk-in Interview: আগামী সপ্তাহে উইপ্রো কলকাতার তরফে মেগা নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হল। তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি পদে নিয়োগের জন্য আগামী ৩ অগস্ট (সোমবার) থেকে ৫ অগস্টের (বুধবার) মধ্যে মেগা ওয়াক-ইন ড্রাইভের (Mega Walk-In Drive) আয়োজন করা হয়েছে। একটি হল ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস (কাস্টমার কেয়ার) এবং অপরটি হল ব্লেন্ডেড প্রসেস (কাস্টমার কেয়ার)। উচ্চমাধ্যমিক পাশ করা প্রার্থীরাই সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অস্ট্রেলিয়ার সময়ের শিফটে কাজ করতে হবে (অস্ট্রেলিয়ায় একাধিক টাইম জোন আছে)। ঠিক কতজনকে নিয়োগ করা হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি উইপ্রোর তরফে।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

১) ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস – কাস্টমার কেয়ার (International Voice Process – Customer Care)।

২) ব্লেন্ডেড প্রসেস – কাস্টমার কেয়ার (Blended Process – Customer Care)।

Mega Walk-In Drive সংক্রান্ত তথ্য

১) শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তাছাড়াও স্নাতক বা স্নাতকোত্তর সম্পূর্ণ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে যাঁরা এখনও পুরোদমে পড়াশোনা করছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।

২) কী কী নথি নিয়ে যেতে হবে? সাম্প্রতিক রেজ্যুমে (Updated Resume), আসল আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি।

৩) স্থান: কলকাতা।

৪) শিফট: অস্ট্রেলিয়ান শিফট, অন-সাইট।

৫) নোটিশ পিরিয়ড: অবিলম্বে কাজে যোগ দিতে পারবেন যাঁরা, তাঁদেরই বিবেচনা করা হবে।

৬) কবে কবে ওয়াক-ইন ইন্টারভিউ হবে? ৩ অগস্ট থেকে ৫ অগস্ট।

৭) ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময়: সকাল ১১ টা থেকে বেলা ১২ টা।

৮) ঠিকানা: উইপ্রো লিমিটেড, প্লট নম্বর ৮৮৯, ব্লক ডিএম, সল্টলেক সেক্টর ফাইভ, কলকাতা – ৭০০০৯১, গেট বি (Wipro Limited, Plot No. 889, Block DM, Sector V, Salt Lake City, Kolkata, West Bengal – 700091, Gate No. B)।

 

৯) যে প্রার্থীদের কমিউনিকেশন স্কিল ভালো, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *