বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না বর্তমানে নিজেকে আর শুধু অভিনয়ে সীমাবদ্ধ করে রাখেননি, একজন প্রতিষ্ঠিত লেখক হিসেবেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। এছাড়াও নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন টুইঙ্কল। শুধু তাই নয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের স্পষ্ট মতামতও প্রকাশ করেন।
সম্প্রতি টুইঙ্কল খন্না আবারও আলোচনায় এসেছেন তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে। রবিবার (২৯ মার্চ) তিনি নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ‘পার্ল হারবার’-এর প্রসঙ্গ তোলেন।
‘ডোনাল্ড ট্রাম্প আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছেন’
নিজের পোস্টে টুইঙ্কল লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছেন এবং কূটনীতিকে দেশ থেকে বের করে দিয়েছেন।’ পাশাপাশি তিনি কৌশলী কূটনীতির জন্য ভারতের প্রধানমন্ত্রীj প্রশংসাও করেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রী একদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন, অন্যদিকে ইরান, ইজরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা করছেন। এই পরিস্থিতিকে তিনি মজার ছলে ‘গ্লোবাল গরবা’ বলে উল্লেখ করেন।
ট্রাম্পের জীবনযাপন নিয়ে কটাক্ষ
টুইঙ্কল তাঁর পোস্টে আরও লেখেন, ‘আমি যখন সালাদ আর গ্রিলড পনির খাচ্ছিলাম, তখন হঠাৎ মনে হল— খবর অনুযায়ী ট্রাম্প শুধু ডায়েট কোক আর ফ্রাইড চিকেন খেয়েই বেঁচে থাকেন, খুব একটা ব্যায়ামও করেন না, অথচ ৭৯ বছর বয়সেও তাঁর শক্তি অবাক করার মতো।’

‘গ্লোবাল গরবা’ নিয়ে ব্যাখ্যা
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এই সপ্তাহে সবকিছুই ‘গ্লোবাল গরবা’ নিয়ে।’ সম্প্রতি একটি ভিডিয়োতে ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রীর সামনে বসে পার্ল হারবার নিয়ে মজা করছেন, যা আন্তর্জাতিক কূটনীতির পরিবর্তিত রূপকে ইঙ্গিত করে।
শেষে টুইঙ্কল মজার ছলে বলেন, ‘শুধু গুজরাতিরাই জানে কীভাবে কারও পায়ে না পড়ে একটি দলে গোল হয়ে নাচতে হয়।’ এবং তিনি তাঁর অনুসারীদের প্রশ্ন করেন—তারা কি এমন মানুষ, যারা কাউকে বিরক্ত না করে চলে, নাকি সরাসরি নিজের মতামত প্রকাশ করে?টুইঙ্কল খন্নার এই পোস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং নানা মহলে আলোচনা তৈরি করেছে।
শুধু গুজরাটিরাই জানেন কিভাবে ঘুরে বেড়াতে হয় অভিনেত্রী আরও লেখেন, ‘তিনি পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন, ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, ইজরায়েলের সঙ্গে একমত হয়েছেন, ট্রাম্পকে আলিঙ্গন করছেন এবং ফোন কথোপকথনের মাধ্যমে উপসাগরীয় দেশগুলির সঙ্গে দূরত্ব মুছে দিচ্ছেন। একে বলা হয় ‘গ্লোবাল গরবা’। একমাত্র গুজরাটিরাই জানেন কিভাবে দলবদ্ধভাবে নাচতে হয়, বৃত্তাকারে ঘুরে বেড়াতে হয়, কারও পায়ে না পা রাখতে হয়। টুইঙ্কল লেখেন, ‘আপনি কি আপনার বন্ধুদের গ্রুপের এমন কেউ যিনি কাউকে অপমান করেন না (কারও পায়ে পা রাখেন না), নাকি আপনি এমন কেউ যিনি আপনার বক্তব্য সরাসরি বলে? নিচের মন্তব্যে জানান। টুইটলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।