উদয়ের সঙ্গে কি মনোমালিন্য হল অনামিকার?

Spread the love

বাংলা ধারাবাহিকের একজন সুপরিচিত এবং মিষ্টি অভিনেত্রী অনামিকা। যদিও এখন সেইভাবে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন না। যদিও অনামিকা তেমন ভাবে কাজ না পেলেও স্বামী উদয় প্রতাপ সিংহ কিন্তু বেশ ভালই কাজ করছেন ছোট পর্দায়। তবে কিছুদিন আগে অন্য লুকে দেখতে পাওয়া যায় অনামিকাকে, জানা যায় ফুল্কি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন তিনি।

কিন্তু ভালো মন্দ সব মিলিয়ে এই গোটা বছর কেমন কাটলো অনামিকার? কতটা আত্ম উপলব্ধি হল তাঁর? সমাজ মাধ্যমের পাতায় নিজের মনের কথা উজাড় করে দিলেন অভিনেত্রী। জানালেন এই বছর ঠিক কোন কোন জিনিস শিখিয়েছে তাঁকে? অভিনেত্রী এই বছরের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন নিজের মনের কথা।অনামিকা লেখেন, ‘সত্যি বলতে এই বছর আমার কাছে রোলার কোস্টার ছিল, যদিও শুধু এই বছর কেন এই উত্থান পতন গত দু বছর বা হয়তো ছোটবেলা থেকেই আমার জীবনে হয়ে আসছে। কিন্তু তাতে আমার কোনও অনুশোচনা নেই। আমি জীবনে যা বেছে নিয়েছি তা নিজের জন্যই বেছে নিয়েছি। কেউ আমার পথ নির্ধারণ করেনি আমি প্রত্যেকটি পদক্ষেপের জন্য নিজেই দায়ী। ২৯ বছর বয়সে আমি যা শিখেছি তা হল প্রকৃত সুখ সেই মানুষদের কাছ থেকেই পাশে যারা আপনাকে সত্যিকারে ভালোবাসে। কারও জীবনে এটি আনন্দ আনে, কারও জীবনে সহানুভূতি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

অনামিকা আরও লেখেন, ‘এই বছর আমাকে একই সঙ্গে কঠিন এবং সুন্দর কিছু জিনিস শিখিয়েছে। আমি জানি আমি একা আমার পাশে কেউ থাকবে না। জীবন আমাকে শিখিয়েছে আমার একমাত্র উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া, সদয় হওয়া এবং সকলের পাশে দাঁড়ানো। আত্মনির্ভরতা প্রয়োজন কিন্তু মানসিক নির্ভরতা কখনওই দুর্বলতা বলে মনে করি না আমি।’

অভিনেত্রী লেখেন, ‘আপনি যখন নিজের অর্থ সম্পদ নিজের জীবন তৈরি করবেন সেখানে আপনি স্বনির্ভর হতেই পারেন কিন্তু আপনি যখন ভালোবাসা বা আবেগের কথা চিন্তা করবেন তখন নির্ভরতা এসেই যাবে। বন্ধু বা প্রেমিক বা পরিবার যেই হোক না কেন আপনাকে নির্ভর হতেই হবে কারণ আপনি মানুষ। দিনের শেষে সত্যিকারের মানুষ থেকে যায় আর মিথ্যে ভ্রম ভেঙে যায়।’

অনামিকা নিজেকে মূল্যায়ন করে লেখেন,’ আমি এখন অনেক বেশি শক্তিশালী। আমি বিশ্বাস করি আমার আত্মা যা কিছু চায় সেটাকে পাওয়ার যোগ্য। আমি চাই শুধুমাত্র শান্তি সুখ এবং অপ্রয়োজনীয় চাপমুক্ত জীবন। হয়তো আমার কষ্ট এক্ষুনি শেষ হয়ে যাবে না কিন্তু আমি জানি আমি উঠে দাঁড়াবো। আমি জানি কেবল আমি নিজেকে ঠিক করতে পারি এবং সেই চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘এই মহাবিশ্ব বছরের পর বছর আমায় যে শিক্ষা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এটা হয়তো কঠিন ছিল কিন্তু সহনীয় ছিল। আমি কারও ওপর কোন অভিযোগ করি না। আমি যেভাবে নিজেকে তৈরি করেছি তাতে আমি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *