রুক্মিনীর বাবার কাছে কেন পরিচয় গোপন করেন দেব?

Spread the love

বিয়ের পিঁড়িতে দেব এবং রুক্মিণী কবে বসবেন তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে জোর জল্পনা-কল্পনা চলে সবসময়। অনেকে বলেন, দেব এই মুহূর্তে বিয়েতে রাজি নন আবার অনেকে মনে করেন হয়তো আচমকা নিজের বিয়ের কথা ঘোষণা করবেন অভিনেতা। বিয়ের এই জল্পনা-কল্পনার মধ্যেই সম্প্রতি ভাইরাল হল রুক্মিনীর একটি সাক্ষাৎকারের ভিডিও যেখানে তিনি জানান রুক্মিনীর বাবার সঙ্গে দেবের প্রথম কথোপকথনের ঘটনা।

‘হাটি হাটি পা পা’মুক্তি পেয়েছে ২৮ নভেম্বর, যে ছবির প্রচারে দ্যা ওয়ালকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে রুক্মিণী জানান, বাবার সঙ্গে দেবের প্রথম সাক্ষাৎকারের ঘটনা। কেন সেটি মজার ছিল সেটাও ব্যাখ্যা করেন অভিনেত্রী। রুক্মিনীর বাবার কাছে দেব কেন নিজের আসল পরিচয় লুকিয়ে গিয়েছিলেন, জানালেন তিনি।

রুক্মিণী বলেন, ‘আমার বাবা খুব একটা সিনেমা দেখতে পছন্দ করতেন না। বলা ভালো, আমার বাবা সিনেমাই দেখতেন না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা বা শোলে এই সমস্ত সিনেমা বাবা দেখেছিলেন কিন্তু ইদানিং কালের কোনও সিনেমাই বাবা দেখেননি। খুব স্বাভাবিক ভাবেই তাই দেবকে বাবা চিনতেন না।’

অভিনেত্রী বলেন, ‘আমার বাড়িতে সেদিন বৌদির সাধের অনুষ্ঠান হচ্ছিল। বাবার সামনে যখন প্রথম দেবের দেখা হয় তখন আমার বাবা প্রথম যে প্রশ্নটি করেছিলেন সেটি হল, তুমি কি কর? আমার মা বুঝতে পেরেছিলেন বাবা দেবকে চিনতে পারেননি। ততক্ষণে সবাই ক্যামেরা বের করে নিয়েছে দেবের ছবি তুলবে বলে।’হাসতে হাসতে রুক্মিণী বলেন, ‘আমার বাবাকে দেব বলে, আমি দীপক অধিকারী। ইঞ্জিনিয়ারিং করেছি। রাজনীতি নিয়ে এগোব ভাবছি। যেহেতু বাবা রাজনৈতিক ব্যাপারটা খুব ভালো বোঝেন তাই দেব রাজনীতি নিয়েই কথা বলেছিল।’

অভিনেত্রীর কথায়, ‘যেহেতু বাবা দেবকে একজন সেলিব্রিটি হিসাবে চিনতেন না তাই রুক্মিণীর বাবার সঙ্গে দেবের সম্পর্কটা ভীষণ সরল এবং স্বাভাবিক ছিল। যদিও বাবা তাঁর বিয়ে দেখে যেতে পারলেন না বলে আফসোস করেন অভিনেত্রী।’

অভিনেত্রী আরও একটি বিষয় নিয়ে আফসোস রয়েছে সেটি হল তিনি চেয়েছিলেন বাবাকে নিজের প্রথম সিনেমা হলে বসে দেখানোর কিন্তু সেটা হয়নি। আজ রুক্মিণী একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিচ্ছেন কিন্তু কোথাও যেন বাবাকে সেটা না দেখানোর দুঃখ রয়েই গিয়েছে অভিনেত্রীর মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *