ইরানের বিরুদ্ধে অভিযানে মোতায়েন মার্কিন রণতরীতে আগুন

Spread the love

ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য মোতায়েন করা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। যুদ্ধজাহাজটি অস্থায়ীভাবে বন্দরে ভিড়বে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তেহরানের সঙ্গে যুদ্ধের ১৮তম দিনে মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের বৃহত্তম এই বিমানবাহী রণতরীটি বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। দুই কর্মকর্তা জানান, এটি সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা উপসাগরে যাবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই কর্মকর্তারা জানাননি, কতদিন জাহাজটি ক্রিটে অবস্থান করবে।

এক কর্মকর্তা বলেন, জাহাজটির মূল লন্ড্রি এলাকায় আগুন লাগার পর ধোঁয়াজনিত কারণে প্রায় ২০০ নাবিককে চিকিৎসা দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগে এবং এতে প্রায় ১০০টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়।

একজন নৌসদস্যকে আঘাতের কারণে জাহাজ থেকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *