ইসরাইলকে তথ্য দেওয়ার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করল ইরান

Spread the love

গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। গ্রেফতারকৃতরা ইরানের ব্যাপারে ইসরাইলকে তথ্য দিচ্ছিল বলে দাবি তাদের।গ্রেফতার করার এই ঘটনাটি উত্তর-পশ্চিম ইরানের। পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটরের অফিসের বিবৃতিকে উল্লেখ করে এই খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। ‘গুপ্তচররা’ ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর অবস্থান ইসরাইলকে জানাত।প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, ‘জায়োনিস্ট শাসকের সঙ্গে যুক্ত কয়েকটি মেরামচার নেটওয়ার্ককে চিহ্নিত করা হয়েছে, যারা সামরিক, আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংক্রান্ত স্থানের বিবরণ শত্রুর কাছে প্রেরণ করছিল। এদের মধ্যে ২০ জনকে বিচারিক আদেশ জারি করে গ্রেফতার ও আটক করা হয়েছে।’গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, ইসরাইল ইরানের ওপর আক্রমণের নতুন ধাপ শুরু করেছে, যেখানে স্থানীয় তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা চেকপোস্টগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *