‘ওরা আমায় আমার টাকা দেয়নি…’! নাম না করেই লীনার বিরুদ্ধে সরব কনীনিকা

Spread the love

Koneenica Banerjee: ইন্ডাস্ট্রির অন্দরে ঘটে যায় এমন অনেক ঘটনা যা কখনও সামনে উঠে আসে না। একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর একে একে মুখ খোলেন তারকারা। রাহুলের মৃত্যুর পর যেমন সুরক্ষা ব্যবস্থার গাফিলতি নিয়ে সুর চড়িয়েছেন অনেকেই। এবার লীনা গঙ্গোপাধ্যায়ের নাম না নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

সমাজ মাধ্যমে না করেই তিনি একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, ‘৮ বছর আগে কিয়া তখন পেটে, তিন মাসের পেমেন্ট ওরা আমায় দেয়নি, স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমাকে এক টাকাও দেবে না। তিন মাস কেটে যাওয়ার পরেও ওরা আমাকে আমার টাকা দেয়নি। আমাকে কেস করতে বলা হয়েছিল, আমি কেস করতে পারিনি কারণ আমি পাঁচ মাসের অন্তঃসত্তা ছিলাম। শারীরিক সমস্যা বাড়ছিল, অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। সব ভুলে গিয়েছিলাম, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল। এটা মেনে নিতে পারছি না।’

গোটা পোস্টে অভিনেত্রী কারও নাম উল্লেখ করেননি ঠিকই কিন্তু তিনি যে সময়ের কথা উল্লেখ করেছেন তাতে বোঝা যাচ্ছে, জি বাংলার ‘অন্দরমহল’ ধারাবাহিক চলাকালীন এই ঘটনা ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে। এই ধারাবাহিকের লেখিকা এবং প্রযোজক ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।

ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন কনীনিকা। এই ধারাবাহিকে অভিনয় করতেন চিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, কৌশিক চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা।প্রসঙ্গত, ইতিমধ্যেই জানা গিয়েছে প্রিয়াঙ্কার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়ে গিয়েছে রাহুলের মৃত্যুর তদন্ত। ইতিমধ্যেই লীনা গঙ্গোপাধ্যায়সহ পাঁচজনকে সমান পাঠিয়েছে ওড়িশার তালসারি থানার পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তরা যদি উপস্থিত না হন তাহলে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে ওড়িশা পুলিশের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *