‘ওস্তাদ’ শীতের মার পৌষের শেষে! মাঘে কতটা কাঁপবে বাংলা?

Spread the love

আচমকা রাজ্যের একাংশে শীত যে কার্যত গায়েব হয়ে গিয়েছিল, তা কিছুটা ফিরে এল। তবে আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। অর্থাৎ মকর সংক্রান্তি তথা পৌষের সংক্রান্তিতে একেবারে হাড়কাঁপানো শীত না থাকলেও ভালোমতোই ঠান্ডা লাগবে পশ্চিমবঙ্গে। মাঘের শুরুতেও তাই হবে।

আপাতত বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের কোথাও

তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর. মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোথাকার সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে?

১) দার্জিলিং: ৪ ডিগ্রি।

২) কালিম্পং: ৮ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ৯ ডিগ্রি।

৪) শিলিগুড়ি: ১১ ডিগ্রি।

৫) কোচবিহার: ৯ ডিগ্রি।

৬) রামসাই: ৯ ডিগ্রি।

৭) রতুয়া: ১২ ডিগ্রি।

৮) মালদা: ১২ ডিগ্রি।

৯) মুর্শিদাবাদ: ১০ ডিগ্রি।

১০) বহরমপুর: ১০ ডিগ্রি।

১১) শান্তিনিকেতন: ১০ ডিগ্রি।

১২) শ্রীনিকেতন: ১০ ডিগ্রি।

১৩) আসানসোল: ৯ ডিগ্রি।

১৪) পুরুলিয়া: ১১ ডিগ্রি।

১৫) বাঁকুড়া: ১০ ডিগ্রি।

১৬) বিষ্ণুপুর: ১০ ডিগ্রি।

১৭) মেদিনীপুর: ১২ ডিগ্রি।

১৮) দিঘা: ১২ ডিগ্রি।

১৯) ডায়মন্ড হারবার: ১২ ডিগ্রি।

২০) বর্ধমান: ১১ ডিগ্রি।

২১) কৃষ্ণনগর: ১০ ডিগ্রি।

২২) দমদম: ১২ ডিগ্রি।

২৩) সুন্দরবন: ১১ ডিগ্রি।

২৪) আলিপুর: ১২ ডিগ্রি।

২৫) অশোকনগর: ১১ ডিগ্রি।

২৬) হাওড়া: ১১ ডিগ্রি।

২৭) সল্টলেক: ১৩ ডিগ্রি।

২৮) আলিপুর: ১২ ডিগ্রি।

কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হল?

১) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কয়েকটি অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। মঙ্গলবার কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

২) মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *