কেক কেটে সেলিব্রেশন ঋষি-উজির,ধেয়ে এল ট্রোল

Spread the love

চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকা প্রকাশ পেতেই ছোটপর্দার দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর সেখানে সমস্ত মেগাকে পেছনে ফেলে টানা তিনবার শীর্ষস্থান ধরে রেখে সাফল্যের হ্যাটট্রিক করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। উজি ও ঋষির রসায়নে বুঁদ গোটা বাংলা। স্বভাবতই এই খুশির খবরে খুশির হাওয়া গোটা ইউনিটে। টিআরপি তালিকায় ফার্স্ট হওয়ার হ্যাটট্রিক আসতেই শ্যুটিং ফ্লোরে কেক কেটে জমিয়ে সেলিব্রেশনে মাতলেন আরাত্রিকা মাইতি ও অভিষেক বীর শর্মা-সহ ধারাবাহিকের অন্য কলাকুশলীরা।

তবে সাফল্যের এই জোয়ারের মাঝেই ধেয়ে এসেছে নিন্দুকদের তীব্র কটাক্ষ ও ট্রোলিং। মূলত টিআরপি রেজাল্ট বার হওয়ার পর অভিষেক কো-স্টার রৌনাকের সঙ্গে ভাংড়া নাচের এক ভিডিয়ো দিতেই রে রে করে আসে নিন্দকরা। ট্রোলারদের দাবি— মেহনত নয়, বরং নিয়মের চক্করেই এক নম্বরে রয়েছে এই ধারাবাহিক। কিন্তু সেই সমস্ত নিন্দাকে ফুঁ দিয়ে উড়িয়ে সোশ্যালে মোক্ষম জবাব দিয়েছেন আরাত্রিকা।

‘৪৫ মিনিটের স্লটের জন্য টপার!’— ধেয়ে এলো ট্রোল

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি পরপর তিনবার বেঙ্গল টপারের তকমা পেলেও সোশ্যালে একাংশ নেটিজেন এর কড়া সমালোচনা শুরু করেছেন। নিন্দুকদের দাবি, ‘জোয়ার ভাঁটা ধারাবাহিকটি ৪৫ মিনিটের স্লট (Extended স্লট) পায় বলেই এত বেশি দর্শক টানতে পারছে এবং টিআরপি-তে এগিয়ে থাকছে। সাধারণ ৩০ মিনিটের লড়াইয়ে নামলে এই ধারাবাহিক কখনই শীর্ষে উঠে আসতে পারত না।’

ট্রোলারদের পাত্তা না দিয়ে অভিষেকের ‘হ্যাটট্রিক’ পোস্ট

নিন্দুকরা যাই বলুক না কেন, নিজেদের কঠোর পরিশ্রমের এই জয়কে চুটিয়ে উপভোগ করছেন টিম ‘জোয়ার ভাঁটা’। ট্রোলারদের এই যুক্তিকে এক্কেবারে পাত্তা দিতে না-রাজ আরাত্রিকা ও অভিষেকরা। হ্যাটট্রিক জয়ের পর শ্যুটিং সেট থেকে কেক কাটার ছবি ও নিজের আনন্দ ভাগ করে নেন শিল্পীরা। আরাত্রিকা স্পষ্ট করেন, ওই নাচের ভিডিয়োটি পুরোনো। তাঁদের পাগলামি বরাবরের।

বিশ্বব্রহ্মাণ্ড ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে আরাত্রিকা লেখেন, ‘ফের একবার নম্বর ১, বেঙ্গল টপার জোয়ার ভাঁটা, ধন্যবাদ দর্শক। ধন্যবাদ বিশ্ব ব্রহ্মাণ্ড…. হ্যাটট্রিক’।

দর্শকদের ভালোবাসাই শেষ কথা

টেলিভিশনের লড়াইয়ে কোন স্লট কত মিনিটের, তার চেয়েও বড় কথা দর্শক কোন ধারাবাহিককে টিভির রিমোটে ধরে রাখছেন। ‘জোয়ার ভাঁটা’-র গল্প এবং কলাকুশলীদের অভিনয় যে দর্শকরা মন থেকে ভালোবেসে গ্রহণ করেছেন, ৫.৫ রেটিং নিয়ে পরপর তিনবার বেঙ্গল টপার হওয়াই তার সবচেয়ে বড় প্রমাণ। ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে তাই আপাতত জয়ের কেকের মিষ্টি স্বাদে মেতেছে উজি-ঋষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *