গুলি চালানোর অপরাধে গ্রেফতার কমল আর খান

Spread the love

অভিনেতার তথা স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান, যাকে অনেকে কে আর কে নামেও ডাকেন। ১৮ জানুয়ারি আন্ধেরির ওশিওয়ারায় একটি আবাসনে চার রাউন্ড গুলি চালানোর অপরাধে গ্রেফতার হন তিনি। শুক্রবার জিজ্ঞাসাবাদের পর অভিনেতাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

ঠিক কী হয়েছিল

১৮ জানুয়ারি অর্থাৎ রবিবার মুম্বইয়ের আবাসনে আচমকা গুলি চালানোর আওয়াজ পাওয়া যায়। খুব স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরে জানা যায় নিজের বাসগৃহ থেকে গুলি চালাচ্ছিলেন অভিনেতা। জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে তিনি জানান, তিনি বন্দুক পরিষ্কার করছিলেন এবং কার্যকারিতা পরীক্ষা করার জন্যই গুলি চালিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে তিনি আরও বলেন, কাউকে আঘাত করার জন্য বা কারও ক্ষতি করার জন্য তিনি গুলি চালাননি। শুধুমাত্র কার্যকারিতা পরীক্ষা করার জন্য বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে তিনি বন্দুকটি চালিয়েছিলেন। যদিও জানা যায় এই বন্দুকটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক।

প্রসঙ্গত, মুম্বইয়ের যে বাড়িতে গুলি গিয়ে লাগে, তাঁর দ্বিতীয় তলায় থাকেন নীরজ কুমার মিশ্র জিনি পেশায় একজন লেখক এবং পরিচালক। চতুর্থ তলায় থাকেন প্রতীক বৈধ যিনি একজন মডেল। যদিও সৌভাগ্যবশত কারও কোনও ক্ষতি হয়নি।অভিনেতা আরও জানান, যেহেতু তিনি বাগানে দাঁড়িয়ে গুলি চালাচ্ছিলেন তাই তিনি ভেবেছিলেন যে গুলিটি গাছে কোথাও লেগে যাবে। কিন্তু বাতাসের জন্য গুলিটি কিছুটা সরে যায় এবং একটি বাড়িতে গিয়ে লাগে, যার জেরে তৈরি হয় উত্তেজনা।

ইতিমধ্যেই অভিনেতার বাড়ির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আশেপাশের প্রত্যেকেই যেহেতু ভীষণ মধ্যবিত্ত ঘরের মানুষ তাই এই ঘটনার আকস্মিকতায় কিছুটা থতমত খেয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *