টোকিওর রাস্তায় প্রেমের নতুন অধ্যায় জানালেন কেটি পেরি

Spread the love

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আবেগী মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন মার্কিন পপ সেনসেশন কেটি পেরি। নতুন এ প্রেম কাহিনি নিয়ে নেটদুনিয়ায় এখন আলোচনা তুঙ্গে।বেশ কয়েক মাস ধরেই এ দুই সেলিব্রেটিকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছিল, নেটিজেনদের মাঝে ছিল আলোচনাও। এমন পরিস্থিতিতেই প্রথম নিজেরদের প্রেমের সম্পর্ককে সিলমোহর দেন ট্রুডো।

গত ৫ ডিসেম্বর নিজের এক্স হ্যান্ডেলে কেটি পেরির সঙ্গে একটি ছবি শেয়ার করে ট্রুডো জানান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রীর সঙ্গে এক কূটনৈতিক মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তিনি। তার সঙ্গিনী হিসেবে সঙ্গে ছিলেন কেটি পেরি।

প্রেমিক ট্রুডো সম্পর্ক প্রকাশের একদিন পরই নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন কেটি। শনিবার (৫ ডিসেম্বর) ট্রুডোর সঙ্গে আবেগী মুহূর্তগুলো প্রকাশ করে ক্যাপশনে কেটি লিখেছেন,

টোকিও ভ্রমণ এবং আরও অনেক কিছু।

ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, জাপানের টোকিওতে কূটনৈতিক সফর শেষে একান্তে সময় কাটাচ্ছেন ট্রুডো-কেটি। একে অন্যের হাত ধরে কখনও টোকিওর রাস্তায়, কখনও পুতুলের দোকানে, কখনও সুস্বাদু খাবার রেস্টুরেন্টে, কখনও আবার ফুলের দোকানে ঘুরে বেড়াচ্ছেন নতুন জুটি।

গায়িকার এমন পোস্ট মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তোলে। পোস্টটি কয়েক ঘণ্টা পেরোতেই আড়াই হাজারের বেশি শেয়ার ছাড়িয়েছে। মন্তব্যের ঘরে ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন তেরোশোর বেশি আর রিয়েকশনের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার।

গত জুলাইয়ে মন্ট্রিয়ালের এক নৈশভোজের সমুদ্রসফরে প্রথম একসঙ্গে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হন কেটি- ট্রুডো। ওই ঘটনার ৫ মাসের মধ্যেই নতুন সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ও মার্কিন গায়িকা।

প্রসঙ্গত, চলতি বছর অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটান কেটি। অন্যদিকে, স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ট্রুডো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *