তৃণমূলী নেতা-পরিচালক রাজের নতুন সিনেমা কবে মুক্তি পাবে?

Spread the love

চলতি বছরের ২৫ অগস্ট রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পেজ থেকে পোস্ট করা হয়েছিল যে ২৭ অগস্ট বড় কিছু আনতে চলেছেন তাঁরা। সেই কথা মতোই ২৭ তারিখ সোশ্যাল মিডিয়ার রাজ চক্রবর্তী প্রকাশ্যে আনেন তাঁর আগামী ছবির হোক কলরবের মোশন পোস্টার। আর এবার বড়দিনে প্রকাশ্যে ছবির টিজার।

২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে এক বিরাট বড় আন্দোলনের উৎপত্তি হয়েছিল। বেশ কয়েকদিন যাবত চলা এই আন্দোলনের নাম ছিল ‘হোক কলরব। তাই রাজের ছবির পোস্টার ও তারপর নানা ঝলক থেকে অনেকেই মনে করেছিলেন, সিনেমার আদলে এবার সেই প্রতিবাদকে বড় পর্দায় দেখাতে চলেছেন পরিচালক। টিজারেও এক আন্দোলনের ছবি উঠে এসেছে। যদিও সেখানে যৌন নির্যাতন নয় বরং কলেজে র‍্যাগিং নিয়ে নানা ঝলক ফুটে উঠেছে।

টিজারের শুরুতেই দেখা গিয়েছে ছুটছে পুলিশের গাড়ি তারপরই দেখা গিয়েছে একটি বৃষ্টি ভেজা কলেজ ক্যাম্পাসের ছাদে প্রায় নগ্ন অবস্থায় দাঁড়িয়ে এক ড়ুয়া। তার হাবভাব যে বেশ অসংলগ্ন তা দেখেই বোঝা যাচ্ছে। তারপরই আবহে ভেসে আসে সব্যসাচী চক্রবর্তীর গলা। তিনি বলছেন, ‘প্রতিটা গল্পে একজন নায়ক থাকে, আর তার বিপরীতে খলনায়ক। একবার আগুন জ্বললে নেভানো খুব কঠিন।’

অন্যদিকে, পর্দায় পুলিশের উর্দিতে ধরা সেন রোহন ভট্টাচার্য। তারপরই দেখা যায় থানা ঘেরাও করেছে একদল যুবক। তাদের হাতে জ্বলত বোতল আর পুলিশ তাদের ব্যরিকেট দিয়ে আটকাতে চেষ্টা করছে মরিয়া ভাবে। তারপরই তারা জ্বলন্ত বোলত থানার দিকে ছুঁড়তে থাকে আর মুহূর্তেই হয় এক বড় বিস্ফোরণ।

তারপরই পুলিশের দারুণ ব্যস্ততা আর উত্তেজনার মাঝে আইপিএস অফিসারের বেশে শাশ্বত চট্টোপাধ্যায়ের দেখা মেলে। তারপর দেখা যায় আবার পড়ুয়াদের মধ্যে সেই উত্তেজনা। তারা জ্বলন্ত বোতল ছুঁড়ছে। আর সেই বোতল হাতে লুফে নিয়ে শাশ্বতর চরিত্রকে বলতে শোনা যায় নমস্কার আমি ‘ক্ষুদিরাম চাকী। না আমি ঝুলি না আমি ঝোলাই। র‍্যাগিং একটা ক্রাইম, থানা জ্বালানোও একটা কাইম।’

তার মাঝেই কখনও র‍্যাগিংয়ের দৃশ্য, কখন থানায় উত্তেজনা, কখনও আন্দোলন আবার কখনও পুলিশের জিজ্ঞাসাবাদের দৃশ্য ফুটে ওঠে। আর তার মাঝেই শোনা যায়, ‘পুলিশ তুমি হায়, হায়’ শ্লোগান।তারপর এক পড়ুয়ার কন্ঠে শোনা যায়, ‘আমরা ক্রিমিনাল নয় স্যার, আমরা সুডেন্ট।’ তারপরই দেখা যায় যাদবপুর ইউনিভার্সিটি হোস্টেল লেখা পোস্টার। আর নানা উত্তেজনা। শেষ ফুটে ওঠে ‘হোক কলরব’ লেখা ও স্লোগান। এই ছবিটি আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *