বড় ধাক্কা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। বৃহস্পতিবার অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণ বাড়ানো নিয়ে তেলাঙ্গানা সরকারের আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, সংরক্ষণের সর্বোচ্চ মাত্র ৫০ শতাংশ। আর তা পেরনো যাবে না।
স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে ওবিসিদের জন্য মোট আসনের ৪৭ শতাংশ সংরক্ষণ করতে চাইছিল তেলাঙ্গানার কংগ্রেস সরকার। রাজ্যের যুক্তি ছিল, এটা তাদের ঘোষিত নীতি। কিন্তু, তেমনটা করলে মোট সংরক্ষণ ৬৭ শতাংশ হয়ে যাচ্ছিল। এ বিষয়ে তেলাঙ্গানা হাইকোর্ট সরকারি নীতির উপরে স্থগিতাদেশ জারি করে। যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তেলাঙ্গানা সরকার। শীর্ষ আদালতে রেবন্ত রেড্ডি সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সর্বদলীয় ভাবে এই নীতিকে সমর্থন জানিয়েছে। তাহলে এটা মানতে অসুবিধা কোথায়? হাইকোর্টের প্রথম কয়েকটা পৃষ্ঠার নিষেধাজ্ঞা ছাড়া এখানে স্থগিতাদেশ দেওয়ার মতো কিছুই নেই।’ বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই লোকগুলো (অর্থাৎ, হাইকোর্ট) কে যারা আবেদন না করেই স্থগিত করে দিয়েছে… যখন এটি আইনসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়ে গিয়েছে।’সর শ্রেণি (ওবিসি) সংরক্ষণ বাড়ানো নিয়ে তেলাঙ্গানা সরকারের আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, সংরক্ষণের সর্বোচ্চ মাত্র ৫০ শতাংশ। আর তা পেরনো যাবে না।

স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে ওবিসিদের জন্য মোট আসনের ৪৭ শতাংশ সংরক্ষণ করতে চাইছিল তেলাঙ্গানার কংগ্রেস সরকার। রাজ্যের যুক্তি ছিল, এটা তাদের ঘোষিত নীতি। কিন্তু, তেমনটা করলে মোট সংরক্ষণ ৬৭ শতাংশ হয়ে যাচ্ছিল। এ বিষয়ে তেলাঙ্গানা হাইকোর্ট সরকারি নীতির উপরে স্থগিতাদেশ জারি করে। যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তেলাঙ্গানা সরকার। শীর্ষ আদালতে রেবন্ত রেড্ডি সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সর্বদলীয় ভাবে এই নীতিকে সমর্থন জানিয়েছে। তাহলে এটা মানতে অসুবিধা কোথায়? হাইকোর্টের প্রথম কয়েকটা পৃষ্ঠার নিষেধাজ্ঞা ছাড়া এখানে স্থগিতাদেশ দেওয়ার মতো কিছুই নেই।’ বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই লোকগুলো (অর্থাৎ, হাইকোর্ট) কে যারা আবেদন না করেই স্থগিত করে দিয়েছে… যখন এটি আইনসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়ে গিয়েছে।’অন্যদিকে, সিনিয়র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন সংরক্ষণের সীমার বিষয়ে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের উদ্ধৃতি দিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ‘আমরা যে আদেশকে চ্যালেঞ্জ করেছি তা হল ওবিসিদের জন্য সংরক্ষণ ৪২ শতাংশে উন্নীত করা… যা স্থানীয় সংস্থাগুলিতে মোট সংরক্ষণ ৬০ শতাংশেরও বেশি পৌঁছে দিচ্ছে।’ যদিও শুনানি শেষে তেলাঙ্গানা হাইকোর্টের ৯ অক্টোবরের বিরোধিতায় করা রাজ্যের সরকারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ। ওবিসি কোটা বাড়িয়ে দিচ্ছে তেলাঙ্গানা সরকার। এই নীতির বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল তেলাঙ্গানা হাইকোর্টে। সেগুলির প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তেলাঙ্গানা সরকারের জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল আদালত।