দুই হাজারের বেশি মার্কিন সেনার ঠিকানা ফাঁসের দাবি ‘ইরান-সমর্থিত’ হ্যাকারদের

Spread the love

পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন মেরিন সেনাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার দাবি করেছে ‘হান্দালা’ নামে পরিচিত একটি সাইবার গোষ্ঠী। ইরানের সঙ্গে এই গোষ্ঠীটির যোগসূত্র আছে বলে মনে করা হয়।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে গ্রুপটি জানিয়েছে, তারা ২হাজার ৩৭৯ জন মার্কিন মেরিন সেনার নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, হ্যাকাররা টেলিগ্রামে শনাক্তকারী তথ্য শেয়ার করে এই ফাঁসের ঘটনাকে তাদের ‘নজরদারি সক্ষমতার’ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে।

ইরাক-ভিত্তিক শাফাক নিউজ জানিয়েছে, ওই অঞ্চলে মোতায়েন মার্কিন কর্মীদের হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে তারা নজরদারিতে আছেন এবং হামলার শিকার হতে পারেন। 

গ্রুপটি দাবি করেছে, তাদের কাছে আরও গভীর স্তরের তথ্যও আছে, যার মধ্যে পারিবারিক তথ্য, বাড়ির ঠিকানা এমনকি দৈনন্দিন রুটিন ও সৈন্য চলাচলের বিবরণও অন্তর্ভুক্ত।

পরবর্তীতে আরও তথ্য প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ‘হান্দানা’।

এদিকে, সামরিক কর্মীদের পরিচয় ও অবস্থান প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাব্য ঝুঁকির কারণে এই ঘটনাটি মার্কিন প্রতিরক্ষা মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *