Divyani Mondal: ছোট পর্দার হাত ধরে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছিলেন দিব্যাণী মন্ডল। খুব সম্প্রতি অভিনয় করছেন ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে। এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। তবে ছবিটি মুক্তির আগেই আবার একটি বড় সুখবর দিলেন অভিনেত্রী।
বাংলার গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সুযোগ পেলেন দিব্যাণী। এবার তেলেগু ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। পরিচালক বিরেশ কোকোর ছবির হাত ধরে নিজের নতুন যাত্রা শুরু করতে চলেছেন অভিনেত্রী।
এই ছবিতে দিব্যাণীর বিপরীতে অভিনয় করবেন সুস্বরা তরঙ্গ। অর্থাৎ এই ছবিটি তৈরি হতে চলেছে দুই নতুন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে। ছবির শুভ মহরত হয়ে গিয়েছে তবে ছবির নাম এখনো ঠিক করা হয়নি। তবে খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু হয়ে যাবে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, বাংলায় শুধুমাত্র ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে অভিনয় করছেন দিব্যাণী তা কিন্তু নয়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বোঝাই যাচ্ছে, এই বছরটি অভিনেত্রীর কাছে ব্যস্ততার বছর হতে চলেছে।