বাবার ২য় বিয়েতে মন ভেঙেছে! হিরণ কন্যার বোল্ড অবতার

Spread the love

Niyasa Chatterjee: টলিপাড়ার পরিচিত অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা নিয়াসা এখন নেটদুনিয়ার নতুন সেনসেশন। হিরণ এবং ওঁর বিচ্ছিন্না স্ত্রী অনিন্দিতার একমাত্র সন্তান নিয়াসার বোল্ড অবতার ও রূপের আগুনে কার্যত পুড়ছে নেটপাড়া। বাবার দ্বিতীয় বিয়ের খবরে নাকি মন ভেঙেছে এই তারকাকন্যার। তবে ভাঙা মন নিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নিয়াসা। মা, অনিন্দিতাকে ঘিরেই তাঁর গোটা জগত।নির্বাচনের আগে হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসে। সেই নিয়ে কম হইচই হয়নি। মায়ের পাশে দাঁড়িয়ে নিয়াসা বলেছিলেন, ‘তুমি আমার মা, তুমিই আমার বাবা’। হিরণ ও অনিন্দিতার ২৫ বছরের বিয়ে। নিয়াসার বয়স ১৯! কিন্তু এই বয়সেই বেশ পরিণত সে। মা-কে আগলায় সব মুশকিলে। রূপেও টলি নায়িকাদের টেক্কা দেবেন নিয়াসা। ওয়েস্টার্ন হোক বা সাবেকি, সব সাজেই অনন্যা তিনি।

অনিন্দিতার একটি নিজস্ব বুটিক রয়েছে। সেই বুটিকের হয়ে মাঝেমধ্যেই ফটোশ্যুট করতে দেখা যায় নিয়াসাকে। বুধবার সাদা রঙের প্রিন্টেট আনারকলি স্য়ুটে দেখা মিলল নিয়াসার। খোলা চুল, জাঙ্ক জুয়েলারি আর ছোট্ট টিপেই বাজিমাত হিরণ কন্যার।

১৯ বছরের নিয়াসার পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা

গ্ল্যামারাস লুকের পাশাপাশি পড়াশোনাতেও কিন্তু বেশ তুখড় হিরণ-কন্যা। ১৯ বছর বয়সী নিয়াসা বর্তমানে মনোবিজ্ঞান বা সাইকোলজির ছাত্রী। তবে শুধু এ দেশেই নয়, ওঁর ভবিষ্যৎ পরিকল্পনাও বেশ স্পষ্ট। আগামী দিনে নিয়াসার ইচ্ছে রয়েছে বিদেশে গিয়ে সাইকোলজি নিয়ে আরও উচ্চশিক্ষা লাভ করার।ভবিষ্যতে কি অভিনয়ে আসবার ইচ্ছে রয়েছে নিয়াসার? তা অবশ্য স্পষ্ট নয়। বর্তমানে ঋতিকা গিরির সঙ্গে সম্পর্কে রয়েছেন হিরণ। তাঁদের বিয়ের আইনি স্বীকৃতি নেই। তবে হিরণের ছায়াসঙ্গী ঋতিকা। হাওড়ার শ্য়ামপুর থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির টিকিটে। আপতত শ্যামপুর বাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *