মধ্য ইসরাইলে ‘ভয়াবহ’ বিস্ফোরণ! বেশ কয়েকজন হতাহত

Spread the love

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলে ‘ভয়াবহ’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার আগে ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে থাকে। একই সময়ে ওই অঞ্চলে ‘জোরালো বিস্ফোরণের শব্দ’ শোনা যায়। তাতে আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেন।


এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ৪ জন আহত হন। ইসরাইলের জরুরি সেবা সংস্থা আহতদের চিকিৎসা দেয়। দেশটির হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, হামলার ঘটনা এখন শেষ হয়েছে।

তবে তাদের আশঙ্কা এখন ইসরাইলের দক্ষিণাঞ্চলকে নিয়ে। হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেখানকার বাসিন্দাদের দ্রুত আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আল জাজিরার খবর, শুধু ইসরাইল নয়, ইরান হামলা চালিয়েছে কুয়েত ও ইরাকে অবস্থিত তিনটি মার্কিন ঘাঁটিতে। জর্ডানের আকাবা ও বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজেছে।


ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতি দিয়ে বলেছে, ‘ইসরাইলে অ্যাম্বুলেন্সের সাইরেনের অবিরাম শব্দ, মৃত ও আহতের সংখ্যা বাড়ছে বলে ইসরাইলি কর্তৃপক্ষের স্বীকারোক্তিই প্রমাণ করে ক্ষেপণাস্ত্রগুলোর আঘাত কতটা গভীর ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *