স্ট্রংরুমে কারচুপি? বৃষ্টির মধ্যেই শাখাওয়াতে মমতা

Spread the love

স্ট্রংরুমে ইভিএমের কারচুপি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়েছে। ধরনায় বসেছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের শাসক দলের প্রার্থী শশী পাঁজা। সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন বলে ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে। যিনি ইতিমধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম (যেখানে ইভিএম রাখা হয়েছে) শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছেন। বৃষ্টির মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন।

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ‘বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *