স্ত্রীসহ ৪ জনকে ‍গুলি করে হত্যা

Spread the love

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে হত্যার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিনি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বিজয় কুমারের স্ত্রী মীমু ডোগরা ভারতীয় নাগরিক। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় মিশন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মিশন জানায়, পারিবারিক কলহের জেরে একটি মর্মান্তিক গুলিবিদ্ধের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ওই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দিচ্ছে মিশন।

কে এই বিজয় কুমার?

আটলান্টার বাসিন্দা ৫১ বছর বয়সি বিজয় কুমারের বিরুদ্ধে অভিযোগ বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী মীমু ডোগরাকে (৪৩) গুলি করেন। এসময় গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দরও (৩৮) কুমারের গুলিতে নিহত হন।

গুলিবর্ষণের সময় কুমারের ১২ বছর বয়সি সন্তানসহ তিনটি শিশু ছিল। তারা প্রাণ বাঁচাতে একটি আলমারিতে লুকিয়ে পড়ে। তখন সাহস করে কুমারের ছেলে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের কাছে ঘটনার তথ্য জানায়। ওই ফোনকলের কারণেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।এক বিবৃতিতে স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, কুমারের বিরুদ্ধে চারটি গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে চারটি গুরুতর হত্যা, চারটি বিদ্বেষপূর্ণ হত্যা, একটি প্রথম ডিগ্রি শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ এবং দুটি তৃতীয় ডিগ্রি শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *