বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

Spread the love

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের (কেপি) একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৩ জেলায়) রাতে উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে শান্তি কমিটির বাসভবনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। 

ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদার জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বিস্ফোরণটি ঘটে।

আফগান সীমান্তবর্তী অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের মোকাবিলায় ইসলামাবাদ স্থানীয় বাসিন্দা এবং প্রবীণদের সমন্বয়ে শান্তি কমিটি গঠন করে।

যদিও কোনো গোষ্ঠী এখনো এই বোমা হামলার দায় স্বীকার করেনি। আফগান সীমান্তের উভয় পাশে সক্রিয় পাকিস্তানি তালেবান যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামেও পরিচিত, তারা শান্তি কমিটির সদস্যদের বিশ্বাসঘাতক মনে করে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন।

এক বিবৃতিতে তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *