১ মাস বাদে ইমনের ভিডিয়োয় কাকুর এন্ট্রি, ‘খুব মিস করছিলাম…’

Spread the love

গত ২৬ ফেব্রুয়ারি মায়ের ১২ তম মৃত্যুবার্ষিকীতে খুব সাধারণ একটি পোস্ট করেছিলেন ইমন চক্রবর্তী। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেভাবে তার দিকে ধেয়ে আসে কটাক্ষ, তাতে তিনি লাইভে এসে জানান, আর সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত পরিসর নিয়ে পোস্ট করবেন না তিনি। ইমনের এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয় প্রচুর বিতর্ক।

তবে ব্যক্তিগত ভিডিয়ো বলতে ইমন যা পোস্ট করেন তার বেশিরভাগ জুড়েই থাকেন ইমনের কাকা। বেশ মজার এই মানুষটিকে দেখতে খুবই ভালোবাসেন সকলে। গত ২৩ ফেব্রুয়ারি কাকার জন্মদিন উপলক্ষে শেষ একটি পোস্ট করেছিলেন ইমন, তারপর তার মাকে ঘিরে যে মন্তব্য তৈরি হয় তার জেরেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছাড়বেন না বলে সিদ্ধান্ত নেন।

যদিও পরবর্তীকালে ইমন জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুরোধ তিনি সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে রেখে আবার তিনি পোস্ট করবেন আগের মতোই। কিন্তু কাজের ব্যাপারে পোস্ট করলেও কাকাকে নিয়ে আর নতুন কিছু পোস্ট করতে দেখা যায় না ইমনকে।

অবশেষে প্রায় এক মাস পর সেই খরা কাটল। ২৪ মার্চ আবার কাকাকে নিয়ে বেশ একটি মজার ভিডিয়ো পোস্ট করলেন ইমন। ভিডিয়োয় কাকার সঙ্গে ইমনের সেই পুরনো খুনসুটি দেখে খুশি নেট পাড়ার বাসিন্দারা। তবে এই ভিডিয়োর মাধ্যমে ইমনের কাকা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন, গায়িকার অপমান তিনি কিছুতেই মেনে নেবেন না।তিনি আরও জানান, ইমন যখন সোশ্যাল মিডিয়ার ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ঠিক তখন তিনিও সমাজ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে দিয়েছিলেন। তিনি নিজের অপমান মেনে নিতে পারলেও ইমনের অপমান কিছুতেই মেনে নিতে পারবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *