Abhishek on SIR-WB Election। নিজের পকেটের টাকা খরচ! রাতে সিনেমা- সাংসদ-বিধায়কদেরও বার্তা অভিষেকের

Spread the love

দিনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ করতে হবে। আর রাতে দেখাতে হবে ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমা। এমনই নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে বিধানসভা নির্বাচনের শনিবার তৃণমূলের এক লাখের মতো পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেই বিধানসভা ভোটের জন্য কী কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে একগুচ্ছ নির্দেশ দেন। জোর দেন এসআইআরের উপরেও। বৈঠকে যোগ দেওয়া রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদার বলেছেন, ‘এসআইআরের মাধ্যমে বাংলার কোনও (বৈধ) ভোটারের নাম বাদ দেওয়া যাবে না.. আজ ভার্চুয়াল বৈঠকে সেই স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।’

অভিষেক কী কী নির্দেশ দিয়েছেন? কী কী বলেছেন?

১) অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন যে এসআইআরের কাজে কোনওরকম ঢিলেমি চলবে না। কোনও কোনও জায়গায় তৃণমূলের ওয়্যার রুমের কাজ ঠিকমতো হচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েো চূড়ান্ত উষ্মাপ্রকাশ করেছেন অভিষেক। একেবারে কড়া ভাষায় অভিষেক বলেছেন যে সাংসদ হন বা বিধায়ক – দলের কোনও দায়িত্ব পেলে সেটা পূরণ করতেই হবে। যদি কেউ মনে করেন যে সেই দায়িত্ব পালন না করলেও চলবে, তাহলে দল পাশে থাকবে না।

২) সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো এমনও বলেছেন প্রয়োজনে নিজের টাকা খরচ করে বিধায়ক, সাংসদদের ওয়্যার রুম চালাতে হবে। তৃণমূলের কারণেই কেউ সাংসদ হয়েছেন, কেউ হয়েছেন বিধায়ক। অন্যান্য দলের মতো তাঁদের বেতনের একাংশ দলে চাঁদা হিসেবেও দিতে বলে না তৃণমূল। তাই মানুষের জন্য লড়াই চালিয়ে যেতে দরকারে নিজের পকেট থেকে জনপ্রতিনিধিদের টাকা খরচ করতে হবে।

৩) তৃণমূল সাংসদ দাবি করেছেন, এসআইআর নিয়ে তাঁরা যে যে দাবি করেছিলেন, তাতেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই পরিস্থিতিতে এসআইআরের শুনানির সময় বিএলএদের যেতে হবে ভোটারদের সঙ্গে। ভোটারদের যেন একা ছাড়া না হয়, সেই বার্তা দেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *