Armaan Malik-Payel Malik। দুই বউ নিয়ে একত্রবাস আরমানের! ৫ম বার মিলল সন্তানসুখ

Spread the love

সোশ্যাল মিডিয়া সেনসেশন আরমান মালিকের পরিবারে ফের খুশির জোয়ার। মঙ্গলবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে খুদের জন্ম দিলেন আরমানের প্রথম স্ত্রী পায়েল মালিক। এই নিয়ে আরমান মালিক মোট পাঁচটি সন্তানের বাবা হলেন। অন্য়দিকে তাঁর প্রথম স্ত্রী পায়েল চতুর্থবার মা হলেন।

খুশির খবর ভাগ করে নিলেন আরমান:

নিজের ইউটিউব ভ্লগ এবং ইনস্টাগ্রামে এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আরমান। হাসপাতালের বেড থেকে পায়েলের ভিডিও শেয়ার করে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ঈশ্বরকে। যদিও সদ্যোজাতর নাম এখনও খোলসা করেননি তাঁরা, তবে তাকে আদর করে ‘ছোটু’ বলেই ডাকছে পরিবার। ছেলে না মেয়ে তাও স্পষ্ট করেননি বিগ বস ওটিটি খ্য়াত ইউটিউবার।

আরমান মালিকের বড় পরিবার:

আরমান মালিকের পারিবারিক সমীকরণ সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। তাঁর দুই স্ত্রী— পায়েল এবং কৃতিকা। পায়েলের আগে থেকেই তিনটি সন্তান রয়েছে (চিরায়ু এবং যমজ সন্তান তুবু ও জাইদ)। দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিকের একটি পুত্রসন্তান রয়েছে (জায়েদ)।

এবার পায়েলের চতুর্থ সন্তান এবং আরমানের পঞ্চম সন্তান হিসেবে কোল আলো করে এসেছে এক খুদে। মা এবং সন্তান দুজনেই বিপদমুক্ত জানিয়েছেন আরমান।

প্রেগন্যান্সি নিয়ে জটিলতা:

পায়েলের এবারের গর্ভাবস্থা খুব একটা সহজ ছিল না। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছিল, যার ফলে চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন। শেষ পর্যন্ত সুস্থভাবেই মা ও সন্তান বাড়ি ফেরার অপেক্ষায়।

নেটিজেনদের প্রতিক্রিয়া:

আরমানের এই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। তবে বরাবরের মতো ট্রোলাররাও পিছু ছাড়েনি। এক বড় অংশের নেটিজেনরা আরমানের এতগুলো সন্তান নিয়ে যেমন রসিকতা করেছেন, তেমনই অনেকে এই বড় পরিবারের ঐক্য এবং পায়েলের সাহসের প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *