Bankura-Jayrambati Memu timetable। বাঁকুড়ায় ১৫ কিমি নয়া রেললাইনের সূচনা

Spread the love

দীর্ঘ অপেক্ষার পরে ময়নাপুর-জয়রামবাটি রেললাইনের সূচনা হতে চলেছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ কিলোমিটার দীর্ঘ ময়নাপুর-বড়গোপীনাথপুর-জয়রামবাটি নয়া রেললাইনের উদ্বোধন করবেন। যা স্বপ্নের তারকেশ্বর-বিষ্ণুুপুর রেলপ্রকল্পের একটি অংশও বটে। সেই ১৫ কিমির রেললাইন উদ্বোধনের পাশাপাশি ময়নাপুর এবং জয়রামবাটির মধ্যে নয়া ট্রেন পরিষেবার শুরু করবেন। সেই ট্রেন জয়রামবাটি থেকে ময়নাপুর হয়ে বাঁকুড়ায় যাবে। এতদিন বাঁকুড়া-ময়নাপুর মেমু ট্রেন চলাচল করত। সেটিই সম্প্রসারিত হয়ে জয়রামবাটি পর্যন্ত যাবে।

সাধারণ মানুষের সুবিধা হবে, বাড়বে ধর্মীয় পর্যটনও

আর সেই ময়নাপুর-জয়রামবাটি নয়া রেললাইনের কারণে বাঁকুড়ার মানুষ ব্যাপক উপকৃত হবেন বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে। আধিকারিকদের দাবি, নয়া রেললাইনের ফলে প্রত্যন্ত এলাকার মানুষের ব্যাপক সুবিধা হবে। তাঁরা সহজেই ট্রেন ধরে বাঁকুড়া শহরে আসতে পারবেন। অর্থনীতি আরও মজবুত হবে। তাছাড়াও বৃদ্ধি পাবে ধর্মীয় পর্যটন। ট্রেনে করে মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে যাওয়া সহজ হবে। একইভাবে সহজে নিকটবর্তী কামারপুকুরে যেতে পারবেন।

উদ্বোধনী বাঁকুড়া-জয়রামবাটি মেমু স্পেশালের টাইমটেবিল

রবিবার উদ্বোধনী জয়রামবাটি-বাঁকুড়া মেমু স্পেশাল ট্রেন (০৮০৯৫) চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দুপুর ৩ টেয় জয়রামবাটি থেকে ছাড়বে। আর বাঁকুড়ায় পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ মিনিটে। অর্থাৎ ওই পথ অতিক্রম করতে উদ্বোধনী জয়রামবাটি-বাঁকুড়া মেমু স্পেশাল ট্রেনের আড়াই ঘণ্টার মতো লাগবে। যাত্রাপথে বড়গোপীনাথপুর, ময়নাপুর, গোকুলনগর, জয়পুর, বীরসা মুন্ডা হল্ট, বিষ্ণপুর, রামসাগর, ওন্দাগ্রাম এবং ভেদুয়াশোল স্টেশনে দাঁড়াবে।

আরও, আরও ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর সেই ময়নাপুর-জয়রামবাটি রেললাইনের উদ্বোধনের পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে-আগেই একগুচ্ছ ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ এবং অসমে মাসকয়েক পরেই বিধানসভা নির্বাচন আছে। তার আগে একেবারে ঝাঁপি উপুড় করে দিচ্ছে রেল। সেই আবহে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি ন’টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কোন কোন রুটে অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হচ্ছে, সেই তালিকা দেখে নিন –

১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।

২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।

৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।

৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।

৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।

৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।

৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।

৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।

৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।

৯) সাঁতরাগাছি-তাম্বরম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *