Bengal Rain Forecast Latest Update। আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়! ভাসবে উত্তর

Spread the love

Bengal Rain Forecast Latest Update: উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আজও। রীতিমতো ভাসবে উপরের পাঁচটি জেলা। ওই পাঁচটি জেলার মধ্যে তিনটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। সেজন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে. দুটি জেলায় হবে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার)। বাকি যাবে না উত্তরবঙ্গের বাকি তিনটি জেলাও। সেখানেও ভারী বৃষ্টি হবে। একইভাবে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে সার্বিকভাবে আজ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কম থাকবে।

উত্তরবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে?

১) দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২) কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

৩) সবমিলিয়ে আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) ঝড় উঠবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ?

১) পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) দক্ষিণবঙ্গের বাকি ১০টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেজন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া আজ কেমন থাকছে?

১) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। এক-দু’পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *