Delhi Holi Clash। মুসলিম মহিলার ওপর জলবেলুন ফেলেছিল ১১ বছরের মেয়ে! তার জেরে খুন হিন্দু যুবক

Spread the love

হোলির দিন ১১ বছর বয়সি এক মেয়ে জলবেলুন ছুড়েছিল বোরখা পরিহিত এক মুসলিম মহিলার ওপর। সেই থেকেই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ দিল্লির উত্তম নগরে। এই ঘটনায় হিন্দু পরিবারের ২৬ বছর বয়সি তরুণ কুমার প্রাণ হারান। এই ঘটনায় হিন্দু পরিবারের আরও তিনজন জখম হন। তরুণের খুনের সঙ্গে যুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এক নাবালককেও আটক করেছে পুলিশ। এদিকে এই খুনের ঘটনায় এলাকায় অশন্তি ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয়রা।

রিপোর্ট অনুযায়ী, ৬ মার্চ গভীর রাতে বিপুল সংখ্যক মানুষ অভিযুক্তের বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে রাখা জিনিসপত্র ভাঙচুর করে। অভিযুক্তদের বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়ি ও দুটি বাইকে আগুন ধরিয়ে দেয় কয়েকজন। এরপরই লোকজন রাস্তা অবরোধ করে গোলমাল সৃষ্টি করে। লোকজন অভিযুক্তের বাড়ির আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র রাস্তায় ফেলে দেয়। এই সময় এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আপাতত ওই এলাকায় ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ, তরুণ নির্দোষ ছিলেন। ছোটখাটো বিরোধের জেরে অন্য সম্প্রদায়ের লোকজন তাঁকে লাঠি ও ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। তরুণ হত্যাকাণ্ডে পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে এই ঘটনা যাতে সাম্প্রদায়িক হিংসার আকার ধারণ না করে, তার জন্য পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। থানায় স্থানীয়দের সঙ্গে বৈঠক করে পুলিশ। বৈঠকে স্থানীয়দের আশ্বস্ত করা হয় যে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শীঘ্রই সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

নিহত তরুণের কাকা রমেশ বলেন, ‘১১ বছর বয়সি মেয়েটি ছাদ থেকে সবার ওপর জল বেলুন ফেলছিল। এই ঘটনায় বোরখা পরিহিত এক মহিলার ওপরেও বেলুন ফেলে দেয় ও। তাতে আমি নিজে গিয়ে ক্ষমা চাই। এমনকী ছোট মেয়েকে দিয়েও ক্ষমা চাওয়াই। এর থেকে বেশি কী করতে পারতাম আমরা। তারা আমাদের মারল। আমার মাথায় ডাক্তার ৮টি সেলাই দিয়েছে। ঘটনার আধঘণ্টা পরে তরুণ আসে। ও বাইক পার্ক করতে পারেনি, তার ওপর চড়াও হয় ওরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *