Kolkata Girl becomes Global Topper। ‘বিশ্বসেরা’ হলেন কলকাতার ছাত্রী! সুযোগ লন্ডনের কলেজে

Spread the love

Kolkata Girl becomes Global Topper: ‘বিশ্বসেরা’ হলেন কলকাতার ছাত্রী। ‘ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট ডিপ্লোমা প্রোগ্রাম’-এ (IBDP) গ্লোবাল টপার হলেন কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী রোশনী হামিরওয়াসি। আন্তর্জাতিক স্তরে স্বীকৃত প্রাক-বিশ্ববিদ্যালয় কোর্সের পরীক্ষায় ৪৫ নম্বরের মধ্যে ৪৫ পেয়েছেন। আর সেই পরীক্ষায় দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে কেমিস্ট্রিতে ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি কোর্স করারও সুযোগ পেয়েছেন। তাছাড়াও হেরিটেজ স্কুলের আরও দুই পড়ুয়া দারুণ ফলাফল করেছেন। রুশিল চারি পেয়েছেন ৪৪ নম্বর। আর ভাব্য শরাফের প্রাপ্ত নম্বর ৪১। সার্বিকভাবে হেরিটেজ স্কুলের গড় নম্বর ৩৫-তে ঠেকেছে।

সবমিলিয়ে পড়ুয়াদের সাফল্যে হেরিটেজ স্কুল কর্তৃপক্ষের তরফে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘অসাধারণ কৃতিত্ব, নিষ্ঠা ও বিশ্বমানের সাফল্য উদযাপন! অধ্যবসায়, শিক্ষাগত উৎকর্ষ এবং চিরকাল শেখার মানসিকতার প্রতিফলন ঘটিয়ে অসাধারণ ফলাফল অর্জনের জন্য দ্য হেরিটেজ স্কুল অত্যন্ত গর্বের সঙ্গে IBDP-র ২০২৬ ব্যাচকে অভিনন্দন জানাচ্ছে। আমাদের গ্লোবাল টপার রোশনি হামিরওয়াসিয়া, রুশিল চারি এবং ভাব্য শরাফকে বিশেষ অভিনন্দন।’

সেইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘(ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট ডিপ্লোমা প্রোগ্রামের) এই ব্যাচ উৎকর্ষের এমন এক মানদণ্ড স্থাপন করেছে, যা পুরো হেরিটেজ পরিবারকে অনুপ্রাণিত করে। এই গর্বের মাইলফলক অর্জনে আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জানাই অভিনন্দন। আগামিদিনে আরও অনেক সাফল্যের প্রত্যাশা রইল।’

IBDP কোর্সের বিষয়টা কী?

এমনিতে IBDP হল মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আন্তর্জাতিক স্তরের এটি কোর্স। যে কোর্সের বিশেষ মর্যাদা আছে। এই ডিপ্লোমা থাকলে বিশ্বের যে কোনও বড় বিশ্ববিদ্যালয়ে সহজে ভর্তির সুযোগ পাওয়া যায়। পাঠ্যক্রমে মোট ছ’টি বিষয় থাকে। যেমন রোশনীর কেমিস্ট্রি, ফিজিক্স, অঙ্ক, ইংরেজি, স্প্যানিশ এবং ইকোনমিক্স ছিল।

কীরকম বিষয় থাকে IBDP-র বিষয়টা কী?

বিশেষজ্ঞদের মতে, মুখস্থবিদ্যার গণ্ডি পেরিয়ে এই কোর্সে স্বাধীন চিন্তাভাবনা, গবেষণা এবং বাস্তব জীবনের দক্ষতার বিকাশের উপরে জোর দেওয়া হয়। ওই কোর্সের তিনটি মূল স্তম্ভ হল – জ্ঞানের প্রকৃতি নিয়ে চিন্তাভাবনা করা, ৪,০০০ শব্দের একটি গবেষণামূলক প্রবন্ধ লেখা এবং পড়াশোনার বাইরে বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কাজে অংশ নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *