Kolkata Metro Chingrighata Work। কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো হতে পারে?

Spread the love

চিংড়িঘাটা মেট্রোর ফাঁক জোড়ার তোড়জোড় শুরু হল। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর) কাজের জন্য বিকল্প রাস্তা চিহ্নিত করে ফেলা হয়েছে। যে কাজের জন্য চিংড়িঘাটায় (চিংড়িঘাটা ক্রসিংয়ে শেষ ৩৬৬ মিটারের ফাঁক জুড়তে হবে) ট্র্যাফিক ব্লকের প্রয়োজন আছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এবং অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল)। কিন্তু দীর্ঘদিন টানাপোড়েনের কারণে সেই কাজটা আটকে ছিল। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টেও।

কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো হতে পারে?

১) সায়েন্স সিটি থেকে উল্টোডাঙামুখী রাস্তা: ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া রাস্তা থেকে গাড়ি চলাচল করবে।

২) ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে বাস এবং পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। উঠবে চিংড়িঘাটায়।

৩) ছোট গাড়ি এবং বাইক যাবে ইএম বাইপাস দিয়েই।

৪) চিংড়িঘাটা ফ্লাইওভারের ওঠার আগে দু’ভাগে ভাগ করা হয়েছে রাস্তাকে।

৫) ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। একেবারে চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে গাড়ি চলে যাবে।

তারইমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজোর জন্য ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) কম মেট্রো চালানো হবে। এমনিতে ব্লু লাইনে শুক্রবার দৈনিক ২৭২টি মেট্রো চলাচল করে। ২৩ জানুয়ারি চালানো হবে ২৩৬টি মেট্রো। তাছাড়া নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দুটি মেট্রো চলবে।

ব্লু লাইনের প্রথম মেট্রোর পরিষেবার সময়

১) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।

২) দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬ টা ৫৫ মিনিট।

৩) শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৪ মিনিট (সকাল ৬ টা ৫০ মিনিটের পরিবর্তে)।

৪) নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬ টা ৫০ মিনিট।

ব্লু লাইনের শেষ মেট্রোর পরিষেবার সময়

১) দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯ টা ২৮ মিনিট।

২) শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩৩ মিনিট (রাত ৯ টা ৩৫ মিনিটের পরিবর্তে)।

৩) শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া: রাত ৯ টা ৪৩ মিনিট (রাত ৯ টা ৪৪ মিনিটের পরিবর্তে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *