রবিবার (৮ মার্চ) হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রেলের জরুরি রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিং মেরামতির কাজ চলবে। এই কাজের জেরে ওই দিন হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ছুটির দিনে এই ট্রেন বিভ্রাটের ফলে যাত্রীরা বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন এই ট্রেন নিয়ন্ত্রণ?
রেল সূত্রের খবর, রেললাইনের রক্ষণাবেক্ষণ, ওভারহেড তারের কাজ এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নতির জন্য এই ‘মেইনটেন্যান্স ব্লক’ নেওয়া হয়েছে। হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে এই কাজ চলার কারণে রবিবার দিনভর ট্রেন চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) হাওড়া থেকে: ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৫, ৩৭০৫৫, ৩৭৬৫১, ৩৭২৩৭, ৩৭২৪১, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৭, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৭, ৩৭৬১১।
২) ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭৭৪৯।
৩) শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬।
৪) পাণ্ডুয়া থেকে: ৩৭৬১৪।
৫) মেমারি থেকে: ৩৭৬৫২।
৬) কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৫০৬১, ৫৩০১১।
৭) আজিমগঞ্জ থেকে: ৫৩০১৪, ৩৫০৬২।
৮) বর্ধমান থেকে: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩১১৫২।
৯) চন্দনপুর থেকে: ৩৬০৩২, ৩৬০৩৪।
১০) শিয়ালদা থেকে: ৩২২৩৩, ৩২২৩৫, ৩১১৫১।
১১) ডানকুনি থেকে: ৩২২৩৪, ৩২২৩৬।
এক্সপ্রেস ও মেমু ট্রেনের সময় পরিবর্তন
১) জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস (১৩০১৬): এই ট্রেনটি সকাল ৬ টা ২৫ মিনিটের পরিবর্তে ২ ঘণ্টা বিলম্বে সকাল ৮ টা ২৫ মিনিটে জামালপুর থেকে ছাড়বে।
২) গোড্ডা – শিয়ালদহ মেমু (৬৩১৪২): গোড্ডা থেকে ট্রেনটি নির্ধারিত সময় ৯ টা ৪৫ মিনিটের বদলে সকাল ১১ টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করবে।
৩) হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস (১৩০১৫): ট্রেনটি হাওড়া থেকে সকাল ১০ টা ৫৫ মিনিটের পরিবর্তে বেলা ১২ টা ৪০ মিনিটে ছাড়বে।
৪) রামপুরহাট – জসিডি মেমু (৬৩০৮১): ট্রেনটি বেলা ১২ টা ২৫ মিনিটের বদলে ১ ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে দুপুর ১ টা ৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে।
যাত্রাপথে কোন কোন ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবে?
রক্ষণাবেক্ষণের কাজের জন্য পথে দাঁড়িয়ে থাকতে হতে পারে ১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস এবং ১৩০৩২ জয়নগর–হাওড়া এক্সপ্রেসকে। এই দুটি ট্রেনকে রবিবার যাত্রাপথে প্রায় ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।