Mamata on SIR। ‘এসআইআরে যাদের নাম কাটা পড়েছে, তাদের বলছে রেশন বন্ধ’

Spread the love

এসআইআর নিয়ে বড় দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কেশিয়াড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন, বিহারে যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা হয়েছে, তাদের রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মমতা বলেন, ‘বিহারে যাদের ভোট কেটেছে, তাদের বলা হচ্ছে, রেশন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। এই ঘটনা আমি বাংলায় হতে দেবেন না।’ এরই সঙ্গে মমতা দাবি করেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নাকি বাংলা ভাগের চক্রান্ত করছে। এই আবহে মমতা বলেন, ‘ভোট চলাকালীন পার্লামেন্টে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। অপেক্ষা করতে পারল না। কারণ ভেঙে দেবে বাংলাকে।’

এদিকে মমতা আজ বলেন, ‘আমরা চাই ফ্রি অ্যান্ড ফেরার ইলেকশন।’ নির্বাচন কমিশনকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘ওরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না।’ এদিকে মমতা অভিযোগ করেন, ‘এসআইআর একটা বড় দুর্নীতি। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে। আমাদের টার্গেট দিল্লি।’ এদিকে অনুপ্রবেশকারী নিয়ে তোপ দেগে মমতা বলেন, ‘অনুপ্রবেশকারী যদি ঢোকে, তা হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত। আমরা অনুপ্রবেশকারী ঢোকাইনি। কারণ, আমাদের ঢোকানোর ক্ষমতা নেই। সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে।’

এদিকে গতকাল বিজেপি সংকল্পপত্রে দাবি করে, বাংলায় সরকার গঠন করলে এখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এই পরিস্থিতিত আদিবাসীদের উদ্দেশে মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চাইছে। তা হয়ে গেলে আপনাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। আপনাদের বিয়ে হয় যে প্রথা মেনে তা থাকবে না।’ এরই সঙ্গে মমতা এরপর বলেন, ‘বিজেপিকে যখন দিল্লি থেকে যাবে তখন সারি সারনা ধর্মকে আমরা স্বীকৃতি দেব।’ মমতা বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ-মাংস খেতে দেওয়া হয় না। আমরা তো বলি না, ছাতু খাবে না। কে কী খাবেন, কে কী পরবেন, তার উপর হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। বাংলায় তা হতেও দেব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *