খারাপ খবর নোরা ফতেহির ভক্তদের জন্য। শনিবার রাতে মুম্বইয়ে মার্কিন ডিজে ডেভিড গুয়েটার কনসার্টে যাচ্ছিলেন নায়িকা। সেইসময় নোরা ফাতেহি দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। যার ফলে মাথায় চোট পেয়েছেন নোরা, যার জেরে উদ্বিগ্ন ভক্তকূল।
নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘ডেভিড গুয়েটার সাথে তাঁর নির্ধারিত উপস্থিতির জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরা ফাতেহি একটি দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনার শিকার হন। একজন মাতাল চালক নিয়ন্ত্রণ হারিয়ে নোরার গাড়িতে ধাক্কা মারে। নোরার টিম তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। মাথায় চোট লেগেছিল নায়িকার, ডাক্তাররা রক্তক্ষরণজনিত আঘাত বা অভ্যন্তরীণ রক্তপাতের সম্ভাবনা খারিজ করতে একটি সিটি স্ক্যান করান। চিকিত্সকরা নিশ্চিত করেছেন যে নোরার আঘাতে সামান্য, আভ্য়ন্তরীণ রক্তক্ষরণ হয়নি। সূত্রটি আরও যোগ করেছে, বিশ্রামের জন্য চিকিত্সক পরামর্শ দিয়েছেন। তবে সে পরামর্শ উপেক্ষা করে নিজের পূর্ব নির্ধারিত সূচী মেনে নোরা পৌঁছেছেন সানবার্ন ফেস্টিভ্যালে। কারণ দ্য় শো মাস্ট গো অন, এই ধ্যানধারণাতেই বিশ্বাসী নোরা।
নোরা শনিবার রাতের কনসার্টে মঞ্চে ডেভিড গুয়েটার সাথে যোগ দেন, সেখানে নিজের পরবর্তী আন্তর্জাতিক এককের ঝলক সামনে আনেন নোরা। একটি সূত্র আমাদের জানিয়েছে, “শিল্পী তার পরবর্তী গ্লোবাল একক টিজ করতে যাচ্ছেন যেখানে ডেভিড গুয়েটা এবং আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে জুটি বেঁধেছেন নোরা, এবং তিনি এই গানে কণ্ঠ দিয়েছেন। নোরা সম্প্রতি জিমি ফ্যালন শো-তে গান পরিবেশন করে তাক লাগান জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সাথে। গানের পাশাপাশি অভিনয়েরও বেশকিছু প্রোজেক্ট হাতে রয়েছে নোরার। হরর ফিল্ম কাঞ্চনা ৪ এবং কেডি: দ্য ডেভিল-এ দেখা যাবে নোরাকে। এ বছর নোরার প্রজেক্টের মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপ্পা’ এবং ঈশান খট্টরের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।
