Parambrata-Debadrita। ‘সাগর’ পরমব্রতর দ্বিতীয় বউ হচ্ছেন দেবাদৃতা, পর্দায় জমাটি রসায়ন

Spread the love

ছোটপর্দায় এখন অসমবয়সী প্রেমের জয়জয়কার। ‘কমলা নিবাস’ ধারাবাহিকে সাগর ও পল্লবীর রসায়ন দর্শকদের মনে ধরেছে গোড়া থেকেই। পরিস্থিতির চাপে পড়ে সাগরের দ্বিতীয় স্ত্রী হতে রাজি হয়েছে পল্লবী (দেবাদৃতা)। পর্দার এই রসায়ন যখন টগবগিয়ে ফুটছে, তখনই নেটপাড়ায় প্রশ্ন উঠেছে— বাস্তবে পরমব্রত আর দেবাদৃতার বয়সের ফারাক ঠিক কত?

পর্দায় বিয়ের পিঁড়িতে

ধারাবাহিকের আসন্ন ট্র্যাকে দেখা যাবে, বাড়ির বড়দের ইচ্ছায় এবং পারিপার্শ্বিক চাপে সাগরের দ্বিতীয় বউ হতে রাজি কমলা ও শ্রীনিবাস কন্যা পল্লবী। একদিকে পরমব্রতর পরিণত অভিনয় আর অন্যদিকে দেবাদৃতার পরিণত ও সংবেদনশীল ইমেজ— এই দুইয়ের মিশেলে ধারাবাহিকের টিআরপি এখন ঊর্ধ্বমুখী।জানলে অবাক হবেন, এই ধারাবাহিকের সঙ্গে ১৮ বছর পর ছোটপর্দায় ফিরেছেন পরমব্রত। অভিনেতা যখন নিজের টেলিভিশন কেরিয়ার শুরু করেছিলেন তখনও জন্মাননি দেবাদৃতার। হ্যাঁ, ঘাবড়ে গেলেন তো?

বাস্তবে বয়সের ফারাক কত?

বাস্তব জীবনে পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেবাদৃতা বসুর মধ্যে বয়সের ব্যবধান প্রায় ২০ বছরের! পরমব্রত যেখানে টলিউডের প্রতিষ্ঠিত তারকা এবং ৪৫- এর কোঠায়, সেখানে দেবাদৃতা ছোটপর্দার তরুণ তুর্কি, যাঁর বয়স ২৩-২৪-এর আশেপাশে। তবে অভিনয়ের দক্ষতায় এই ২০ বছরের দেওয়াল কার্যত ভেঙে দিয়েছেন তাঁরা। সেটে তাঁদের বন্ধুত্ব এবং ক্যামেরার সামনে রোম্যান্টিক ইকুয়েশন দেখে বোঝার উপায় নেই যে তাঁদের মধ্যে এত বছরের পার্থক্য।

দর্শকদের প্রতিক্রিয়া

অনেকেই এই জুটিকে ‘ম্যাচিওরড’ বনাম ‘ইনোসেন্ট’ তকমা দিয়েছেন। নেটিজেনদের একাংশ বলছেন, ‘পরমব্রতর গাম্ভীর্য আর দেবাদৃতার ছটফটে ভাব মিলেমিশে এক অদ্ভুত মায়াবী রসায়ন তৈরি করেছে।’ আবার কেউ কেউ মজা করে লিখছেন, ‘বাস্তবে পরমব্রত যখন কেরিয়ার শুরু করেছিলেন, দেবাদৃতা তখন জন্মায়নি’। তবে বিতর্ক যাই হোক, পর্দার ‘সাগর-পল্লবী’ জুটি কিন্তু এই মুহূর্তে বাংলা সিরিয়ালের অন্যতম প্রিয় কাপল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *