Priyanka-Rahul। ‘একটা বাচ্চা আছে, একটু একা থাকতে দিন…’! স্বামী রাহুলের জলে ডুবে মৃত্যু

Spread the love

রাহুল এবং প্রিয়াঙ্কা— টলিউডের এক সময়ের অন্যতম ‘পাওয়ার কাপল’। বিচ্ছেদের দোরগোড়া থেকে ফিরে এসে একসঙ্গে ফের সংসার পেতে ছিলেন চিরদিনই তুমি যে আমার জুটি। পর্দায় ভাই-বোন হিসাবে সফর শুরু। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম, সংসার। সাফল্য, ব্যর্থতা সবটা একসঙ্গে সামেছেন দুজনে। বাবা-মা হয়েছেন। সহজের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। রবিবার বিকালে প্রিয়াঙ্কাকে চিরতকে একা করে চলে গেলেন রাহুল। রাহুলের অকাল প্রয়াণ নিয়ে চারিদিকে হইচই, হাজারো প্রশ্ন।

কলকাতায় রাহুলের বাড়ির নীচে মিডিয়ার ক্যামেরার ভিড়। আলোর ঝলকানি। বেজে চলেছে প্রিয়াঙ্কা সরকারের ফোন। স্বামীর মৃত্যু সংবাদ কানে আসবার পর থেকে বিশ্বাসই করতে পারছেন না প্রিয়াঙ্কা। রাত গড়াতে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এল বার্তা।

প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটি আমাদের জন্য অপরিসীম শোক এবং গভীর হতাশার সময়। এই কঠিন মুহূর্তে, আমরা আন্তরিকভাবে স্থান এবং গোপনীয়তা অনুরোধ করি। একটা বাচ্চা,একজন মা, একটি পরিবার এবং প্রিয়জনরা একসাথে এই ক্ষতি নেভিগেট করার চেষ্টা করছে। আমরা দয়া করে সংবাদমাধ্যমে আমাদের বন্ধু এবং সহকর্মীদের আমাদের সীমানাকে সম্মান করতে, অনুপ্রবেশ থেকে বিরত থাকতে এবং শান্তিতে শোক করার মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ করছি।’সহজ’-এর কথা ভেবেই এই পোস্ট

রাহুল এবং প্রিয়াঙ্কার একটি পুত্রসন্তান রয়েছে, সহজ। প্রিয়াঙ্কার পোস্টে স্পষ্ট যে, তিনি এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তিত তাঁর সন্তানের মানসিক অবস্থা নিয়ে। ‘একটি শিশু’ এবং ‘একজন মা’— এই শব্দগুলোর মাধ্যমে তিনি সংবাদমাধ্যমের কাছে হাতজোড় করে অনুরোধ করেছেন যেন তাঁদের এই শোকাচ্ছন্ন মুহূর্তে কোনওভাবেই ডিস্টার্ব না করা হয়। সুদীপ্তা চক্রবর্তী রাহুলের বাড়ি থেকে বেরিয়ে এসে জানান, কথা বলবার অবস্থায় নেই রাহুলের মা। কেঁদেই চলেছেন পুত্রশোকে।

গত কয়েকদিন ধরেই তালসারিতে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শ্য়ুটিং সারছিলেন রাহুল-শ্বেতারা। সিরিয়ালের ট্র্যাকে আপতত উঠে আসছে হানিমুনের দৃশ্য। সেই মধুচন্দ্রিমা যে এভাবে রাহুলের জীবনে কাল হয়ে আসবে কে জানতো? রবিবার বিকালেও সমুদ্রের পারে শ্য়ুটিং সেরেছেন রাহুল। শেষ দৃশ্য়ে নায়িকা শ্বেতা মিশ্রার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। বিকাল ৪টের কিছু পরে ঘটে দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে যান রাহুল। কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

অভিনেতাকে উদ্ধার করে শ্য়ুটিং ইউনিটের লোকজনই দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আগামিকাল (সোমবার) কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হবে রাহুলের মরদেহের। প্রাথমিক তদন্তে অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার।

রাহুলের মৃত্যুর খবর পেতেই টলিউড তারকারা প্রিয়াঙ্কা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুরু করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে রাহুলের সাথে ছবি শেয়ার করে তাঁদের শোকপ্রকাশ করেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে রাহুল-প্রিয়াঙ্কা জুটি যে ইতিহাস তৈরি করেছিল, তা আজীবন ভক্তদের মনে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *