Rain Forecast in Kolkata till 1st May। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! ৫০ কিমিতে ঝড় কলকাতায়

Spread the love

আজ বিকেল-সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল-সন্ধ্যার দিকে মূলত মেঘলা থাকবে আকাশ। এমনকী বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে বিকেল-সন্ধ্যা নাগাদ। সেইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে কলকাতার একটি বা দুটি অংশে। তারইমধ্যে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আবার রাতের তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা) মোটামুটি ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

কলকাতায় কবে কেমন ঝড়-বৃষ্টির দাপট থাকবে?

১) আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির জন্য কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) সোমবার এবং মঙ্গলবার কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আর মঙ্গলবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে।

৩) বুধবার (ভোটের দিন) কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেদিন ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৪) আবার বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সেদিন কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৫) শুক্রবার (১ মে) কলকাতায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

সকাল-সকাল রাজ্যের ৬ জেলায় জারি সতর্কতা

তারইমধ্যে আজ সকলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৭ টা ৫৫ মিনিট থেকে পরবর্তী দু’তিন ঘণ্টায় কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দমকা বাতাস বইবে ওই জেলাগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *