Rupa-BJP। সরকার বদলের পর পাটুলি আর নিরাপদ নেই! দু-দিন রাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী রূপা ভট্টাচার্য

Spread the love

গত ৯ই মে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই আইন-শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা নিয়ে নানা মহলে চর্চা চলছে। এবার কলকাতার অন্যতম শান্ত ও নিরাপদ এবং জনবহুল এলাকা হিসেবে পরিচিত পাটুলি-র নিরাপত্তা নিয়ে অত্যন্ত বিস্ফোরক এবং চাঞ্চল্যকর অভিযোগ তুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপা (রূপালি) ভট্টাচার্য।

গত ২৪শে জুন (বুধবার) এবং ২৬শে জুন (শুক্রবার) একদিনের ব্য়াবধানে দু-বার পাটুলির প্রকাশ্য রাস্তায় অত্যন্ত নোংরাভাবে হেনস্থা, শারীরিক আক্রমণ এবং ইভটিজিংয়ের শিকার হয়েছেন তিনি। নিজের ফেসবুক হ্যান্ডেলে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে পাটুলির সমস্ত মেয়েদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বহিরাগত অপরাধীদের উদ্দেশ্যে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।

পেছন থেকে এসে সরাসরি শারীরিক আক্রমণ!

রূপা ভট্টাচার্য জানান, তিনি গত ৪ বছর ধরে পাটুলির বাসিন্দা এবং সপ্তাহে অন্তত ৫ দিন নিয়ম করে দিনে ২ কিলোমিটার হাঁটেন। এতদিন এলাকাটি অত্যন্ত নিরাপদ মনে হলেও গত এক মাসে এখানে কিছু বহিরাগত ছেলেদের অস্বস্তিকর জটলা লক্ষ্য করছেন তিনি।

গত বুধবার সন্ধে ৭টা নাগাদ পাটুলি R ব্লকের যে রাস্তাটি বাইপাসের ব্রিজের তলায় মিশেছে, সেখান দিয়ে হেঁটে হনুমান মন্দিরের দিকে যাচ্ছিলেন তিনি। বেনুবন ছায়ার ঠিক আগেই ব্রিজের পাশে বছর কুড়ির এক সাইকেল আরোহী তাঁকে পেছন থেকে ফলো করে এবং আচমকা ইউটার্ন নিয়ে তাঁর ওপর সরাসরি শারীরিক আক্রমণ (Physically Abuse) করতে ধেয়ে আসে। রূপা নিজের উপস্থিত বুদ্ধিতে প্রতিহত করতে গেলে ধাক্কা লেগে তাঁর ডান হাতে চোট লাগে, এবং ছেলেটি পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *