SSC Recruitment Latest Notification। ১৪০ জনের নাম কাটা গেল তালিকা থেকে! বাদ ১৬ প্রার্থী- নিয়োগ নিয়ে ৩ বিজ্ঞপ্তি SSC-র

Spread the love

কয়েক মিনিটেই নিয়োগ সংক্রান্ত তিন নোটিশ জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রথম তালিকায় দাগি যোগ্য প্রার্থীদের কথা বলা হয়েছে। দ্বিতীয় তালিকায় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের আগেই শূন্যপদ পরিবর্তন সংক্রান্ত বিষয় জানিয়েছে কমিশন। আর তৃতীয় তালিকায় ক্যাটেগরি আপডেটের কথা বলা হয়েছে এসএসসির তরফে। তবে যে খবরের অপেক্ষায় ছিলেন প্রার্থীরা, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণির দ্বিতীয় দফার কাউন্সেলিং কবে ও কাদের হবে এবং নবম-দশম শ্রেণির ভেরিফিকেশন কবে ও কাদের হবে, সে বিষয়ে কিছু জানায়নি এসএসসি।

SSC-র প্রথম তালিকায় কী আছে?

ওই তালিকায় ১৬ জনের নাম দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, যে ১৬ জনের নাম দেওয়া হয়েছে, তাঁদের নাম দাগি অযোগ্য তালিকায় ছিল অথবা ১৪ জানুয়ারি প্রকাশিত হওয়া ওএমআরের নম্বরের হেরফের তালিকায় ছিল। ওই প্রার্থীরা এসএসসি একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ, নবম-দশম শিক্ষক নিয়োগ, গ্রুপ ‘সি’ বা ক্লার্ক নিয়োগ বা গ্রুপ ‘ডি’ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

SSC-র দ্বিতীয় তালিকায় কী আছে?

দ্বিতীয় তালিকার বিষয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁওতালির ক্ষেত্রে শূন্যপদের কিছুটা হেরফের করা হয়েছিল কাউন্সেলিংয়ের আগে। যে বিষয়টি কাউন্সেলিংয়ের আগেই প্রার্থী-সহ সবপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে এসএসসির তরফে।

SSC-র তৃতীয় তালিকায় কী আছে?

তৃতীয় তালিকার বিষয়ে কমিশনের তরফে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ক্যাটেগরি ‘এডিট’ করার সুযোগ দেওয়া হয়েছিল। সেইমতো নবম-দশম শ্রেণির প্রাথমিক ইন্টারভিউ তালিকায় নতুন করে ১৬৫ জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন ১৪০ জন প্রার্থী।

SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিংয়ের সম্ভাব্য সূচি

১) ২৪ মার্চ থেকে ২৫ মার্চ।

২) ২৭ মার্চ থেকে ২৮ মার্চ।

৩) ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল।

৪) ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল।

৫) ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল।

৬) ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।

৭) ৪ মে থেকে ৮ মে।

SSC নবম-দশমের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি

১) ২৩ মার্চ থেকে ২৫ মার্চ।

২) ২৭ মার্চ থেকে ২৮ মার্চ।

৩) ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল।

৪) ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল।

৫) ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল।

৬) ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।

৭) ৪ মে থেকে ৮ মে।

৮) ১১ মে থেকে ১৫ মে।

৯) ১৮ মে থেকে ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *