Suvendu on Mamata-Abhishek। মমতার ৩৩০ কোটি টাকার রহস্য ফাঁস শুভেন্দুর

Spread the love

Suvendu on Mamata-Abhishek: পুলিশ নিরপেক্ষ, সেই কারণেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বাইরে আছেন। দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই রেশ ধরে তিনি জানান, মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ৩৩০ কোটি টাকা দিয়েছিলেন, সেটার খুঁটিনাটি তথ্য আছে তাঁর আছে। এমনকী মমতার স্বাক্ষরও আছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি বলেছেন, যিনি ‘পিসি ও ভাইপোর দুর্নীতি’ চরমে উঠেছিল।

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ নিরপেক্ষ বলেই তো ওঁর এবং ওঁর ভাইপো বাইরে আছেন। পুলিশ নিরপেক্ষ। পুলিশকে তো পদক্ষেপ করতে হবে। আমাদের কাছে তো নথি আছে। বিশ্বজিৎ বসু কমিশনকে আমি পাঠিয়ে দেব। উনি ৩৩০ কোটি টাকা দিয়েছিলেন ফিকিকে বিজিএসের জন্য। ওঁর স্বাক্ষর আছে আমার কাছে। সব তো যাবে।’

পুলিশ নিরপেক্ষ বলেই জেলের বাইরে ভাইপো, কটাক্ষ শুভেন্দুর

সেইসঙ্গে তিনি বলেন, ‘HRBC-তে তো (কমিশনের কাজ) চালু হয়ে গিয়েছে। জয়রামনজি এবং বিশ্বজিৎ বসুদের যে দুর্নীতি-বিরোধী শাখা আছে, তা কাজ শুরু হয়েছে। উনি বিধানসভায় আইন এনে ঠিক করে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী তদন্তের আওতায় আসবেন না। আমি আইনও খতম করে দেব। তদন্তের আওতায় আসবেন মুখ্যমন্ত্রীও। পুলিশ নিরপেক্ষ আছে। তাই উনি ফেসবুক লাইভ করছেন। পুলিশ নিরপেক্ষ আছে। তাই ওঁর ভাইপো জেলের বাইরে ঘুরছেন।’

পুলিশের বিরুদ্ধে অভিযোগ মমতার

আর শুভেন্দু সেই মন্তব্য করেছেন পুলিশের বিরুদ্ধে মমতা অভিযোগ তোলার পরে। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ আগেই ফেসবুক লাইভে মমতা বলেন, ‘তৃণমূল কর্মীদের কেস দিচ্ছে পুলিশ, এসপি জেলা প্রেসিডেন্টের কাজ করছে আর আইসি ব্লক প্রেসিডেন্টের কাজ করছে। ১২ থেকে ১৪ হাজার মানুষের উপর কেস দিচ্ছেন। কিছু গদ্দার, লুটেরা বাহিনীকে নিয়ে ফোন করে বলা হচ্ছে বিজেপি করুন।’

‘তাঁবেদারি করে কত পুরস্কার পাবেন?’, আক্রমণ মমতার

মমতা আরও বলেন, ‘যাঁরা লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের নাম নিন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। আপনাদের সঙ্গে আমি ছিলাম, আছি এবং থাকব। আমায় মিটিংয়ের অনুমতি দেয় না বিজেপি। যাঁরা ভাবছেন অনুমতি না দিলে আমি সন্ন্যাস গ্রহণ করব, তাঁরা ভুল ভাবছেন। বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। পুলিশ ডেকে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল করা যাবে না, মার্ডার, গাঁজা কেস দেওয়া হচ্ছে। বাইরে চলে যেতে বলা হচ্ছে। গ্রেফতারির পর কেস লিখছে, তাঁবেদারি করে কত পুরস্কার পাবেন? আমরাও নামগুলো নোট করছি। আজ নয়, কাল বন্ধু দেখা তো হবেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *