Swarup Biswas latest। এজলাসে তুমুল হট্টগোল! স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নিল পুলিশ

Spread the love

‘বিশ্বাস ব্রাদার্স’ জুনিয়ার হিসাবে পরিচিত, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। তোলাবাজি ও অস্ত্র দেখিয়ে ভয় দেখানো সহ বহু অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে, সরকারি আইনজীবী তোলাবাজি ও অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তোলেন। এদিন আদালত ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ছাড়াও, ৫০ জনের কাছ থেকে ৪৫ হাজার করে টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এই অভিযোগের কথা সরকারি আইনজীবী কোর্টেও তোলেন। এদিকে, এজলাসে ব্যাপক হই হট্টগোল শোনা যায়। শেষমেশ আদালত ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় স্বরূপ বিশ্বাসের জন্য।

এদিকে, স্বরূপ গ্রেফতার হতেই টলিপাড়া থেকে একের পর এক তারকা অভিনেতা অভিনেত্রীদের ইঙ্গিতপূর্ণ পোস্ট উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ভাইরাল হয়েছে। ইন্ডাস্ট্রিতে কাব পাতলেই এককালে শোনা যেত ব্যান কালচারের কথা। বহুদিন কাজ থেকে দূরে থাকতে হয়েছে অভিনেতা অনির্বাণভট্টাচার্যকে। অন্যদিকে, অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর পোস্টে এই গ্রেফতারি নিয়ে লিখেছেন, ‘কেউ একদিনে স্বরূপ হয় না। সিস্টেম তাকে সেটা বানায়। সেদিনটাকে ভুলিনি, যেদিন স্বরূপ বিশ্বাসকে নিয়ে মাত্র একটা লাইন বলার অপরাধে এই মানুষগুলো আমার উপর ঝাপিয়ে পড়েছিল। আজ জানতে ইচ্ছা করছে এই বিশ্বাসের গ্রেফতারের খবরে তারা কি মর্মাহত নাকি আনন্দিত?’স্বরূপ বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। ঘটনা নিয়ে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘১২ বছর আগে যে দিন পার্টি থেকে বেরিয়েছিলাম প্রেস কনফারেন্স করেছিলাম। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস যে ভাবে দু’জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে সবটা শেষ করে দিয়েছে।’তিনি বলেন, ‘…তাঁর বড় ভাই তো অপেক্ষায় আছেন। আমরা তাঁর শাস্তিরও প্রতীক্ষায় রয়েছি। কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *